সুপার সিঙ্গারের মঞ্চে শিবপ্রসাদ, দিলেন বিশেষ প্রতিশ্রুতি

ইতিমধ্যেই সুপার সিঙ্গারের এই এপিসোডের ঝলক দেখেছেন প্রোমোতে দর্শক। এবার পুরো পর্বটা দেখলেই স্বাক্ষী থাকা যাবে এমন এক মুহূর্তের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার মিউজিক্যাল রিয়ালিটি শো সুপার সিঙ্গারের তৃতীয় সিজনের প্রতি পর্ব জুড়েই রয়েছে চমক। বিশেষত বিশেষ পর্বের দিনগুলিতে আরও বেশি চমক অপেক্ষা করে দর্শকদের জন্য। আগামী দিনেও তার ঘাটতি হবে না। এতদিন চলছিল এই রিয়ালিটি শোয়ের মঞ্চে বিয়ে স্পেশ্যাল পর্ব। এবারের বিশেষ পর্বে উপস্থিত থাকছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই একজন প্রতিযোগীকে নিজের ছবিতে গান গাইতে দেওয়ার সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন শিবপ্রসাদ।

এই প্রথম নয় এর আগের সিজনেও এই রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে একজন প্রতিযোগীকে নিজেদের ছবিতে গান গাইবার সুযোগ করে দেবেন বলে জানিয়েছিলেন তিনি। বিফলে জায়নি সেই প্রতিশ্রুতি। গত সিজনের প্রতিযোগী সঞ্চারি উইন্ডোজের আগামী ছবি ‘বাবা বেবি ও’ তে ‘বাঁধনে বান্ধিব’ গানটি গাইছেন। উইন্ডোজের হাত ধরেই নিজের ক্যারিয়ারের শুরু করেছেন সঞ্চারী। এবারের সিজনে এসে প্রতিযোগী শুচিস্মিতার গান শুনে মন্ত্রমুগ্ধ হয়েছেন শিবপ্রসাদ। এদিন তাঁর গান শুনে আবারও উইন্ডোজের সঙ্গে খুব শিগগিরি জে কাজ করবেন শুচিস্মিতা এমনটাই জানিয়েছেন। ইতিমধ্যেই সুপার সিঙ্গারের এই এপিসোডের ঝলক দেখেছেন প্রোমোতে দর্শক। এবার পুরো পর্বটা দেখলেই স্বাক্ষী থাকা যাবে এমন এক মুহূর্তের। শনি ও রবিবার রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই বিশেষ পর্ব।

 

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে