ED-তলব করেছে এমন কোনও নোটিস পাইনি, দাবি জীবনকৃষ্ণের

নিয়োগ দুর্নীতি মামলায় ED ডেকে পাঠিয়েছে, বড়ওয়ানের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। যদিও বিধায়ক হাজিরা দেবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায়(School Teacher Recruitment Scam Case) Enforcement Directorate বা ED আগামিকাল অর্থাৎ সোমবার কলকাতার পাশে থাকা সল্টলেকের CGO Complex-এ তাঁদের কার্যালয়ে ডেকে পাঠিয়েছে, মুর্শিদাবাদ জেলার বড়ওয়ানের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে(Jiban Krishna Saha)। যদিও বিধায়কের দাবি, ‘আমার কাছে হাজিরার কোনও নোটিস নেই। হাজিরার কোনও খবরও নেই।’ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে মাত্র কিছুদিন আগে জেল থেকে রেহাই পাওয়া বিধায়ক কী ED’র ডাকে আদৌ সাড়া দেবেন? তিনি কী আগামিকাল CGO Complex-এ তাঁদের কার্যালয়ে হাজিরা দেবেন? নাকি তিনি এখন ED-কে এড়িয়ে যেতে চাইছেন? কোনটা? ED সূত্রের খবর, রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই জীবনকে ডাকা হয়েছে। যদিও তিনি আগামিকাল হাজিরা দেবেন কিনা তা নিয়ে খোদ ED আধিকারিকদেরও সন্দেহ আছে।   

আরও পড়ুন কুয়ের বাঁধ ভেঙে ভেসে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি লাভপুর

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে জীবনের স্ত্রী টগরী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল ED। জীবনকৃষ্ণের স্ত্রীর সম্পত্তি নিয়ে ‘খোঁজখবরের’ সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই জীবনকৃষ্ণকে ফের তলব করা হয়েছে। সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও ED তলবের বিষয়টি অস্বীকার করেছেন বিধায়ক। উল্লেখ্য, গত বছরের ১৪ এপ্রিল জীবনকৃষ্ণের কান্দির বাড়িতে টানা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। চলেছিল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির ফাঁকে জীবন তাঁর ব্যবহার করা ২টি মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরের জলে ফেলে দিয়েছিলেন। জল থেকে জীবনের ফোন খুঁজে বার করতে বেগ পেতে হয় তদন্তকারীদের। তার পর ১৭ এপ্রিল মধ্যরাতে কলকাতা থেকে সিবিআইয়ের আরও একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে জীবনকৃষ্ণের কান্দির বাড়িতে পৌঁছয়। গ্রেফতার করা হয় তাঁকে। 

আরও পড়ুন পূর্ব মেদিনীপুরে ৩ পুলিশ জেলার গঠনের প্রস্তুতি শুরু

লোকসভা ভোটপর্বের মাঝে গত ১৪ মে প্রেসিডেন্সি জেলে বন্দি জীবনকৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। প্রায় ১৩ মাস পরে প্রেসিডেন্সি জেল থেকে জামিন পান বড়ওয়ানের বিধায়ক। তার পরই নিয়োগ মামলায় ED ফের ডেকে পাঠাল তাঁকে। সূত্রে জানা গিয়েছে জীবন জামিনে মুক্ত হতেই ED ‘বেআইনি লেনদেনে’র বিষয়ে তৎপর হয়। জীবনকৃষ্ণের ‘পুকুরে ছুড়ে ফেলা মোবাইল’ থেকে যে তথ্য পুনরুদ্ধার করা হয়েছিল, তাতে ‘টাকা ফেরতের’ প্রসঙ্গ রয়েছে বলে জানিয়েছিল CBI। সেই সূত্র ধরেই জীবনকৃষ্ণকে তলব করা হয়েছে বলে খবর।

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক