কর্নাটকের গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে ৯০.১৯ লক্ষ প্রতারণার অভিযোগ

ওই ব্যাঙ্কের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় অশোক দোটিহাল জানিয়েছেন, কাটেল শাখার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন দীনেশ হেগড়ে। তিনি একটি জাল রেকর্ড তৈরি করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে ৯০.১৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে, এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সন্দেহভাজন ব্যাঙ্ক ম্যানেজার তাঁর ক্ষমতা অপব্যবহার করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্রাহকদের সই নকল করে ব্যক্তিগত ব্যবহারের জন্যে ব্যাঙ্ক থেকে ৯০.১৯ টাকা ঋণ নিয়েছেন। এবং তিনি গ্রাহকদের প্রতারনা করেছেন।

ওই ব্যাঙ্কের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় অশোক দোটিহাল জানিয়েছেন, কাটেল শাখার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন দীনেশ হেগড়ে। তিনি একটি জাল রেকর্ড তৈরি করেছিলেন এবং গ্রাহকদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতি করেছেন। তিনি ২০২৪ সালের ১৩ মে পর্যন্ত ওই ব্যাঙ্কের ব্যবস্থাপক ছিলেন। এখন তিনি অন্য শাখায় বদলি হয়ে গিয়েছেন। জানা গিয়েছে, তিনি জালিয়াতির জন্যে নকল সোনা নিয়ে আসল গয়না বদলে দিয়েছিলেন। জানা গিয়েছে, গত ১৮ জুন সুমা সুবর্ণা নামক একজন গ্রাহক পূর্বে বন্ধক রাখা সোনা নিতে এলে বর্তমান শাখার ব্যাঙ্ক ব্যবস্থাপক তখন সেই সোনার গহনা পরীক্ষা করলে দেখা যায়, সেগুলি সবটাই নকল। অলঙ্কারগুলি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়েছে।

জাল গহনা গুলো ৩০ টি লোন অ্যাকাউন্টের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও দীনেশ হেগড়ে ব্যাঙ্কে থাকাকালীন ৪ টি অ্যাকাউন্টের জন্যে ঋণ অনুমোদন করেছিলেন। সেগুলো সবটাই গহনার আসল নকল পরীক্ষার মাধ্যমে উদ্ধার হয়েছে ১৮ জুন। এরপরেই ওই ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি ব্যাঙ্কের একাধিক গ্রাহকের সই নকল করে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। বিষয়টি ওই ব্যাংকের উর্ধ্বতন কর্মীরা খতিয়ে দেখছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস