‘দিল্লির কোচিং সেন্টারগুলি এখন মৃত্যপুরী’, ফেডারেশনকে ১ লক্ষ টাকা জরিমানা সুপ্রিমকোর্টের

এমনকী দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করায় কোচিং সেন্টার ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির কোচিং সেন্টারে বিপদ এবং ঘন ঘন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি বড় নির্দেশ দিয়েছে পড়ুয়াদের নিরাপত্তার জন্য। সঙ্গে শীর্ষআদালত দিল্লির কোচিং সেন্টারগুলিকে ডেথ চেম্বার বলে বর্ণনা করেছে এবং আবেদনকারী কোচিং সেন্টার ফেডারেশনকে এক লক্ষ টাকা জরিমানাও করেছে। দিন কয়েক আগেই দিল্লির রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে UPSC ছাত্রদের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দিল্লির কোচিং সেন্টারগুলির নিরাপত্তার বিষয়ে ভারত সরকার এবং দিল্লি সরকার কে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। শুনানির সময় সুপ্রিমকোর্ট দাবি করেছে যে, কোচিং সেন্টারগুলি শিশুদের জীবন নিয়ে রীতিমতো খেলা করছে। তাই কোচিং সেন্টারগুলো পরিণত হয়েছে মৃত্যুকক্ষে।

এমনকী সুপ্রিমকোর্ট কেন্দ্রীয় সরকার এবং দিল্লির মুখ্যসচিবকে নোটিশ জারি করে জিজ্ঞাসা করেছে যে, কোচিং সেন্টারগুলির সুরক্ষা বিধি কার্যকর করার জন্যে অ্যাটর্নি জেনারেলকে আদালতকে সাহায্য করতে বলা হয়েছে। এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি নিরাপত্তার ব্যবস্থা সঠিক না হয়, তাহলে কোচিং সেন্টারগুলিকে অনলাইনে ক্লাস নিতে হবে। এমনকী দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করায় কোচিং সেন্টার ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। বেসমেন্টে জল ঢুকে ছাত্র মৃত্যুর ঘটনার পর দিল্লি হাইকোর্ট সেই সমস্ত কোচিং সেন্টারগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছিল যাদের ফায়ার এনওসি নেই। আর হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করেছিল কোচিং ফেডারেশন অফ ইন্ডিয়া। উল্লেখ্য, ২৭ জুলাই দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে চলমান কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মারা গিয়েছেন এক ছাত্র এবং দুই মহিলা ছাত্রী।

তিন পড়ুয়ার মৃত্যুর পরেই তৎপর হয়ে ওঠে কেজরিওয়াল সরকার। এএপি নেতা এবং মন্ত্রী অতীশি বলেছেন যে দিল্লি সরকার কোচিং ইনস্টিটিউটগুলি নিয়ন্ত্রণের জন্য একটি আইন আনা হবে এবং এজন্য কোচিং ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে। এদিকে মেয়র শেলি ওবেরয় জানিয়েছেন, বেসমেন্টে চলা কোচিং ইনস্টিটিউটগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজেন্দ্র নগর, মুখার্জি নগর এবং প্রীত বিহারে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক বেসমেন্ট সিল করা হয়েছে।

অনেক কোচিং সেন্টারে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে। এছাড়াও একটি প্রতিবেদন অনুযায়ী, দিল্লির UPSC কোচিং সেন্টারগগুলিতে আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। কিন্তু এখানকার হোস্টেলে ছোট ছোট ঘর রয়েছে। এই কক্ষগুলি এতই ছোট যে একজন ব্যক্তি দাঁড়াতে পারে না এবং এমনকি তার দুই হাত সম্পূর্ণভাবে প্রসারিত করা যায়না। মেয়ে শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষকরা বলেন মোবাইল ফোন এক হাতের দূরত্বে রাখতে হবে, যাতে মনোযোগ বিঘ্নিত না হয়। কিন্তু এই ঘরগুলো এতই ছোট যে মোবাইল এক হাতের দূরত্বে রাখা যায় না। অনেক শিক্ষার্থীর দাবি, বেসমেন্টে পিজি বানানোর অনুমতি নেই, কিন্তু এখানে সব চলছে। বর্ষাকালে পিজিটি জলে ভরে যায়।
,,

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?