মর্মান্তিক! কবিরধাম জলপ্রপাতে ডুবে মারা গেলেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রীর ভাগ্নে

সোমবার খবরে এসেছে, ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী অরুণ সাও-এর ২০ বছর বয়সী ভাগ্নে কবিরধাম জেলার একটি জলপ্রপাতে ডুবে মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারীবর্ষণের কারণে গোটা দেশ এখন বিধ্বস্ত। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে ঘনঘন ভূমিধসে মৃত্যুমুখী শ শ মানুষ। কেরলে ভূমিধসে এখনও পর্যন্ত ৪০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে প্রচণ্ড বৃষ্টিতে হিমাচল প্রদেশের অবস্থাও শোচনীয়। ইতিমধ্যে ১৩ জন বলি হয়েছে। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গার জলপ্রপাতগুলির জলের স্রোত বেড়ে যাওয়ার কারণে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে এমন ঘটনার হদিশও পাওয়া গিয়েছে।

এদিকে সপ্তাহের শুরুতেই ছত্তিশগড়ে খারাপ খবর। সোমবার খবরে এসেছে, ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী অরুণ সাও-এর ২০ বছর বয়সী ভাগ্নে কবিরধাম জেলার একটি জলপ্রপাতে ডুবে মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। যিনি বেমোতারা শহরের বাসিন্দা উপ মুখ্যমন্ত্রীর বোনের ছেলে। কবিরধামের অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, গতকাল রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় বোদলা থানার সীমানার অধীনে রানি দাহরা জলপ্রপাতে উপ মুখ্যমন্ত্রীর ভাইপো তুষার শাহু ডুবে মারা গিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি জলপ্রপাতের ভিতরে পাকূ তলিয়ে গিয়েছেন। কিন্তু গতকালই তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তুষারকে খুঁজে বের করার জন্যে তল্লাশি শুরু করেছে। ডুবুরিদের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার হয়েছে উপ মুখ্যমন্ত্রীর ভাইপোর মৃতদেহ। জানা গিয়েছে, জলপ্রপাতের গভীরে পাথরের নীচে মৃতদেহটি আটকে ছিল। প্রাথমিক তদন্ত অনুযায়ী, জলে ডুবেই মারা গিয়েছেন তুষার শাহু।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস