মিড ডে মিলে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো-ভাত, খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী

হ্যাঁ, সম্প্রতি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নিজামবাদ জেলার কোটাগাড়ি মন্ডলের কোথাপল্লি গ্রামের উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার সেখানকার মধ্যাহ্নভোজ নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এখনও অনেক জায়গায় সরকারি স্কুলের পড়ুয়ারা মিড ডে মিলের উপর নির্ভরশীল। এমনকী দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের খাবারের লোভ দেখিয়েই স্কুলে আনা সম্ভব। কথায় আছে, যে দেশে পড়াশোনা যত এগোবে, দেশ তত এগোবে। কিন্তু সেই মিডডেমিলেই কিনা মিলছে লঙ্কার গুঁড়ো আর ভাত। হ্যাঁ, সম্প্রতি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নিজামবাদ জেলার কোটাগাড়ি মন্ডলের কোথাপল্লি গ্রামের উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার সেখানকার মধ্যাহ্নভোজ নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গিয়েছিল। যেখানে দেখা গিয়েছে, স্কুলের মিড-ডে মিল এজেন্সি শিক্ষার্থীদের লাল লঙ্কার গুঁড়া এবং তেল মেশানো ভাত পরিবেশন করেছে।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন জেলা শিক্ষা অফিসার (ডিইও)। এমনকী বিআরএসের কার্যকরী সভাপতি কেটিআর নিজামবাদ মিড-ডে মিলের ইস্যুটির নিন্দা করেছেন এবং কেন শিশুদের লঙ্কার গুঁড়ো দিয়ে ভাত পরিবেশন করা হয়েছিল তার উত্তর চেয়েছেন। জানা গিয়েছে, এই স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজামবাদের ডিইও এন দুর্গাপ্রসাদ, বিভাগীয় শিক্ষা আধিকারিক (এমইও), কমপ্লেক্স স্কুলের অধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিকরা রবিবার কোথাপল্লি স্কুলটি পরিদর্শন করেন এবং তদন্ত করেন। এই প্রসঙ্গে একজন শিক্ষক তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, ভাতের সঙ্গে পরিবেশিত ডাল স্বাদহীন দেখে অনেক শিক্ষার্থী খাবার ফেলে দিয়েছে। এ বিষয়ে তিনি তাঁর শিক্ষক ও সেখানে উপস্থিত দুই গ্রামবাসী জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

বরং একই দিনে শিক্ষার্থী দের দুপুরের খাবারের জন্য মিড-ডে মিল এজেন্সির পক্ষ থেকে মরিচের গুড়া ও তেল দিয়ে ভাত পরিবেশন করা হয়। শনিবার (৩ জুলাই) অভিভাবকরা অভিযোগ করেছেন যে, তাদের অনেক শিশু যারা খাবার পেয়েছে তারা অসুস্থ। এরপর তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজামবাদের ডিইও এন দুর্গাপ্রসাদ, বিভাগীয় শিক্ষা আধিকারিক (এমইও), কমপ্লেক্স স্কুলের অধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিকরা রবিবার কোথাপল্লী পরিদর্শন করেন এবং তদন্ত করেন। মিড-ডে মিল পরিষেবা প্রদানকারীদের একটি কঠোর সতর্কবাণীও জারি করা হয়েছে এবং শিশুদের সরবরাহ করা খাবারের সঙ্গে কোনরকম আপস না করার কথা বলা হয়েছে। তবে পরে মিড ডে মিল তাঁদের ভুল স্বীকার করেছেন।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস