এই মুহূর্তে

‘বাংলাদেশের কঠিন সময় সেরে গিয়ে শান্তি ফিরুক’, প্রার্থনায় জিৎ, সোনম

নিজস্ব প্রতিনিধি: ছাত্র আন্দোলনে রণক্ষেত্র বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে এসেছেন। কার্ফু উপেক্ষা করেই বাংলাদেশের রাজপথে নেমেছেন কাতারে কাতারে মানুষ। তাঁদের প্রতিবাদী চিৎকার শুনছে গোটা বিশ্ব! প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভাঙা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে ‘সোনার বাংলাদেশের’ জনক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত! গোটা সভ্যতা নেমে এসেছে রাজপথে। যে দৃশ্য দেখে স্তম্ভিত গোটা বিশ্ব।

শেখ হাসিনা পালিয়ে যেতেই গোটা বাঙলাদেশ এখন সেনাবাহিনীর দখলে। ২০০৭ সালের পর আবারও অন্তর্বতী সরকার গড়ার উদ্দেশ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী। বাংলাদেশের এই কঠিন সময়ে প্রার্থনারত সে দেশের তারকামহল থেকে কলকাতার তারকা মহল সকলেই। ইতিমধ্যেই এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শতাধিক পড়ুয়া। এবার বাংলাদেশে শান্তি ফেরানোর বার্তা দিলেন টলিউড সুপারস্টার জিৎ। মাস কয়েক আগেই বাংলাদেশের প্রযোজনা সংস্থার অধীনে মুক্তি পেয়েছিল তাঁর ছবি মানুষ। তাই ওপার বাংলার আন্দোলনরত মানুষের জন্যে প্রাণ কেঁদে উঠেছে নায়কের। সোমবার শেখ হাসিনা তাঁর গণভবন ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই দুপুরের দিকে তাঁর গণভবনে আছড়ে পড়ে জনতার ভিড়। শুরু হয় লাগাতার ভাঙচুর। ঘটনার একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার টাটকা খবর। এদিকে অনুমান করা হচ্ছে, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির পিছনে দিয়েছে পাকিস্তান ও চীনের যোগ।

এমতাবস্থায় টলিউড সুপারস্টার জিৎ বাংলাদেশের শান্তি ফেরাতে প্রার্থনায় রত। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষদের জন্য আমার প্রার্থনা। এখনও পর্যন্ত যে সমস্ত ঘটনা সামনাসামনি দেখেছি তা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি এই কঠিন সময় থেকে বাংলাদেশ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।” তবে বাংলাদেশ ইস্যুতে এখনও বলিউড নিশ্চুপ। সেখান থেকে একমাত্র মুখ খুলেছেন সোনম কাপুর। তিনিও বাংলাদেশের হৃদয়বিদারক চেহারা দেখে প্রার্থনা করছেন। পাশাপাশি সোনাম আরও লেখেন, “এক দিনে ৬৬ জন নিহত হয়েছেন। যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এটা সত্যিই সাংঘাতিক। চলুন, সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।”

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ