হিন্ডন বায়ু ঘাঁটিতে হাসিনার সঙ্গে এক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক ডোভালের

Share:

 নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সোমবার দুপুরেই বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সন্ধেয় এসে পৌঁছন দিল্লি লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন বায়ু সেনা ঘাঁটিতে।ইতিমধ্যেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যদিও দু’জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি। তবে সূত্রের খবর, বাংলাদেশে গত মাসখানেক ধরে চলা পরিস্থিতি নিয়ে হাসিনা ও ডোভালের মধ্যে কথা হয়েছে। আপাতত হিন্ডন বায়ু ঘাঁটিতেই কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীকে। এমনকি হাসিনার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে গরুড় কম্যান্ডো বাহিনীকে। ডোভালের পাশাপাশি বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন বায়ু সেনার পশ্চিম জোনের প্রধান এস পি সিনহা।

সূত্রের খবর, এদিন সকালেই দিল্লির শীর্ষ মহলের কাছে বার্তা এসে পৌঁছয়, ক্ষমতা ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। বাংলাদেশ সেনাবাহিনীর তরফে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা ছাড়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর পরেই বেলা বারোটা নাগাদ পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরি বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আইবি, ‘র’ প্রধান-সহ সেনা ও বায়ু সেনার শীর্ষ আধিকারিকরা। ওই বৈঠক শেষে হাসিনাকে বার্তা পাঠানো হয়, তাঁকে উদ্ধারের জন্য বাংলাদেশে বিশেষ বিমান পাঠানো সম্ভব নয়। বরং তিনি ভারতে এলে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

দিল্লি থেকে সুস্পষ্ট আশ্বাস পাওয়ার পরেই ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। বিকেল পাঁচটা ৩৬ মিনিট নাগাদ গাজিয়াবাদের হিন্ডন বায়ু সেনা ঘাঁটিতে তাঁর বিশেষ বিমান অবতরণ করে। আগেভাগেই উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ বায়ু সেনার পদস্থ আধিকারিকরা। বায়ু সেনা ঘাঁটির অতিথিশালাতেই শেখ হাসিনার সঙ্গে ঘন্টা খানেকের বেশি সময ধরে বৈঠক করেন ডোভাল।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস