স্বাধীনতা দিবসেই মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইসরো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই স্বাধীনতা দিবস। আর ওই দিন উপগ্রহ  উৎক্ষেপণ  করতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ( ISRO) । ১৫ অগস্ট শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হতে চলেছে মাইক্রো স্যাটেলাইট EOS-08। সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ এটি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে। এই উপগ্রহটি ইসরোর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৩ (Small Satellite Launch Vehicle 3)।

এই উপগ্রহটি তৈরি করেছে ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড। এই নিয়ে  এখন পর্যন্ত ইসরো মোট তিনটি Small Satellite Launch Vehicle পাঠিয়েছে মহাকাশে। এসএসএলভি-ডি১ এবং এসএসএলভি-ডি২ মিশনটি ২০২২ সালে অগস্ট  এবং ২০২৩ সালে  ফেব্রুয়ারিতে উৎক্ষেপিত হয়েছিল।

জানা গিয়েছে,  Small Satellite Launch Vehicle- টি কম খরচের উপগ্রহ । ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে ছোট এসএসএলভি-টি লো-আর্থ অরবিটে ৫০০ গ্রাম ওজনের উপগ্রহ পৌঁছে দিতে পারে।  শুধু তাই নয় ১৭৫.৫ কেজি ওজনের স্যাটেলাইটটি মাটির আর্দ্রতা মূল্যায়ন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা সব কিছুই করতে পারবে। যা তিনটি পেলোড বহন করবে। পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এই উপগ্রহটি। এরআগে ২০২২ এবং ২০২৩ সালে EOS-02 এবং EOS-07 উৎক্ষেপণ  করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ( ISRO) । বলা বাহুল্য, বিশ্বজুড়ে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যানের চাহিদা বাড়ছে। সেই বাজার ধরতেই ইসরোর এই উদ্যোগ।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের