যোগীরাজ্যে ফের নির্মমতা! ৬ বছরের দলিত পড়ুয়াকে দিয়ে স্কুলের বাথরুম পরিষ্কার, অধ্যক্ষকে বরখাস্ত

এই কান্ড ঘটিয়েছেন ওই স্কুলের একজন শিক্ষিকা ও অধ্যক্ষা মিলিতভাবে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত শিশুটির মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে সরকারি স্কুলগুলিতে দিনের পর দিন পড়ুয়াদের উপর নির্যাতন বেড়েই চলেছে। গত সপ্তাহেই খবরে এসেছিল জোরপূর্বক যোগব্যায়াম করানোর জন্যে অসুস্থ হয়ে পড়েছিল একটি সরকারি স্কুলের নবম শ্রেণির পড়ুয়ারা। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। এবার প্রকাশ্যে এল আরও একটি নৃশংসতার প্রতিচ্ছবি। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলে ছয় বছর বয়সী একটি দলিত শিশুকে জোর করে বিদ্যালয়ের বাথরুম পরিষ্কার করান স্কুলের কিছু শিক্ষক। এমনকী পরিবার তাঁর খোঁজ করতে গেলে শিশুটিকে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে তালাবন্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার বিষয়টি জানিয়েছে স্থানীয় পুলিশ।এরপরেই পুলিশ সেই স্কুলের অধ্যক্ষ এবং একজন শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৬ অগস্ট)। জানা গিয়েছে, প্রথম শ্রেণীর ওই দলিত শিশুটিকে একটি ক্লাসের মধ্যে আটকে রাখা হয়েছিল। আর এই কান্ড ঘটিয়েছেন ওই স্কুলের একজন শিক্ষিকা ও অধ্যক্ষা মিলিতভাবে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত শিশুটির মা। তাঁর অভিযোগ, অভিযুক্ত শিক্ষকরা তাঁর সন্তান দলিত সম্প্রদায় হওয়ার কারণে তাঁকে দিয়ে স্কুলের বাথরুম পরিষ্কার করিয়েছেন। এরপর শিক্ষিকাদের অবহেলার কারণেই স্কুল ছুটি হওয়ার পরেও তাঁকে এক ঘন্টারও বেশি সময় তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই স্কুলের শিক্ষিকারা দলিতদের ঘৃণার চোখে দেখেন।

তাই তাঁর সন্তানকে জোর করে তাঁরা বাথরুম পরিষ্কার করিয়েছে। স্কুল থেকে অনেকক্ষন না আসার কারণে নির্যাতিত শিশুটির মা স্কুলে গেলে তাঁর সন্তানের কান্নার আওয়াজ পান, এরপরেই গ্রামবাসীরা চিৎকার শুরু করলে প্রধান শিক্ষিকার স্বামী স্কুলের দরজা খুলে তাঁকে বের করে। তবে স্কুলে ওই শিশুকে তাঁরা বন্ধ রেখেছেন নাকি, শিক্ষিকাদের অজান্তেই শিশুটি আটকে পড়ে যায় তা জানা নেই। এই মূহুর্তে বিষয়টি পুলিশের তদন্তাধীন এবং ওই স্কুলের অধ্যক্ষাকে বরখাস্ত করা হয়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস