২০ লক্ষ ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে পাকড়াও ED আধিকারিক

কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গত ৩ এবং ৪ অগস্ট ওই জুয়েলারির দোকান চত্বর তল্লাশি চালিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই ভক্ষক, আরও একবার প্রমাণিত। তদন্ত করতে গিয়ে নিজেই পকেটে পুড়ে নিল ২০ লাখ টাকা। আর কি, প্রমাণ খুঁজে পেয়েই হাতেনাতে গ্রেফতার। তাও আবার অভিযুক্ত ইডির একজন সহকারী পরিচালক। সম্প্রতি মুম্বইয়ের একটি জুয়েলারির দোকানের মালিকের কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ইডি-র একজন সহকারী পরিচালককে গ্রেফতার করেছে CBI (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন CBI। তাঁরা আরও জানিয়েছেন, দিল্লির লাজপত নগর বাজারে এজেন্সির দুর্নীতি দমন শাখায় ফাঁদে পড়ে যান অভিযুক্ত ED অধিকর্তা।

এরপরেই মুম্বইতে CBI একটি গোপন অভিযান চালায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্যে এক ব্যবসায়ীর নাম করে। তাঁর কাছ থেকেই সবটা জানা গিয়েছে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গত ৩ এবং ৪ অগস্ট ওই জুয়েলারির দোকান চত্বর তল্লাশি চালিয়েছিলেন। এরপরে কিছু না পাওয়ায় অভিযুক্ত ইডির সহকারী পরিচালক সন্দীপ সিং যাদব নির্দিষ্ট জুয়েলারি দোকানের মালিকের ছেলেকে জোর জবরদস্তি করেন ২৫ লাখ টাকা দেওয়ার জন্যে। নয়তো তাঁকে গ্রেফতার করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরপরেই নিজেদের মধ্যে আলোচনা করে টাকার পরিমাণ কমিয়ে ২০ লাখ টাকা সন্দীপকে দেওয়া হয় বলে জানিয়েছেন CBI দফতর। সন্দীপ সিং যাদব, যিনি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট অ্যাক্সেস (CBDT) এরও একজন আধিকারিক ছিলেন।

ইতিমধ্যেই ঘুষ গ্রহণ করার জন্যে হাতেনাতে ধরা পড়েছেন তিনি। তবে এই প্রথম নয়, ঘুষ নেওয়ার অভিযোগে মুম্বই কাস্টমসের সিনিয়র আধিকারিককে গত মাসেই গ্রেফতার করেছে সিবিআই। আন্ধেরির সাহার বিমানবন্দরের আন্তর্জাতিক কুরিয়ার টার্মিনালে কুরিয়ার সেলে নিযুক্ত মুম্বাই কাস্টমসের একজন সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে 80,000 টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। একটি আমদানিকৃত চালান মুক্তির সুবিধার্থে ঘুষ নেওয়ার অভিযোগে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস