গাড়িপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে Suzuki Swift, কেন জনপ্রিয় হয়ে উঠল?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের মে মাসেই দেশের রাস্তায় আবির্ভাব ঘটেছিল Suzuki Swift –এর। কিন্তু তার পর থেকে অশ্বমেধের মতো দৌড়ে বেড়াচ্ছে। নতুন প্রজন্মের হ্যাচব্যাক (Hatchback) টি গ্রাহকদের মন জয় করে নিয়েছে এমনভাবে, যা অন্যান্য জনপ্রিয় মডেল Alto, WagonR, Baleno বা Ignis কেও হার মানায়।

মে মাস থেকে শুরু করে জুলাই পর্যন্ত মাত্র তিন মাসেই এই গাড়িটির 53,165 টি ইউনিট বিক্রি হয়েছে। মে মাসে 19,393 টি গাড়ি বিক্রি হলেও, জুনে কিছুটা কমে 16,422 টি গাড়ি বিক্রি হয়। তবে জুলাই মাসে আবারও বিক্রি বাড়িয়ে 17,350 টি গাড়ি বিক্রি করেছে Maruti Suzuki

এদিকে, হ্যাচব্যাক (Hatchback) সেগমেন্টে বর্তমানে কিছুটা ধাক্কা খেলেও, Maruti Suzuki-র হ্যাচব্যাকগুলির জনপ্রিয়তা অটুট রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সুইফটের সাফল্য আরও উল্লেখযোগ্য হয়ে উঠেছে। 6.49 লক্ষ টাকা থেকে শুরু করে 9.59 লক্ষ টাকা (ex showroom) পর্যন্ত দামের এই গাড়িটির প্রতিযোগী হিসেবে রয়েছে Hyundai Grand i10 Nios। তবে বিল্ড ফিচার ভিন্ন হলেও, দাম ও পাওয়ারট্রেনের দিক থেকে Tata Punch এবং Hyundai Exter -এর সঙ্গেও Suzuki Swift -এর তুলনা করা যায়।

নতুন Swift -এ রয়েছে 1.2 লিটারের তিন সিলিন্ডারের z-সিরিজ পেট্রোল ইঞ্জিন, যা 82 PS পাওয়ার ও 113 NM টর্ক জেনারেট করে। এর সঙ্গে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ও 5 স্পিড AMT Gearbox -এর অপশন। মাইলেজের দিক থেকেও Suzuki Swift ভালোই, ম্যানুয়াল ভার্সনে 24.8 কিলোমিটার এবং AMT ভার্সনে 25.75 কিলোমিটার লিটার দাঁড়িয়েছে।

ফিচারের দিক থেকেও নতুন Suzuki Swift -এ কোনও কমতি নেই। LED Projector হেডল্যাম্প, LED টেল ল্যাম্প, 15 ইঞ্চি Alloy Wheel, 9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, Wireless চার্জার, Arkamys সাউন্ড সিস্টেম সহ 40টিরও বেশি কানেক্টেড কার ফিচার রয়েছে এই গাড়িতে।

সুরক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো ব্যাবস্থা নেওয়া হয়েছে। 45% হাই টেনশন স্টীল20% আল্ট্রা হাই টেনশন স্টীল ব্যবহার করা হয়েছে। 6 টি Airbag, ESC, ABS সহ আরও নানা সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে Suzuki Swift -এ। Maruti Suzuki –হ্যাচব্যাক (Hatchback) সেগমেন্টে স্ট্যান্ডার্ড হিসেবে 6 টি Airbag দেওয়ার ক্ষেত্রে Swift ই প্রথম।

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই