স্কুল থেকে বাড়ি না ফিরে পুকুরে স্নান, তলিয়ে গেল ২ পড়ুয়া

পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে খানিক দূরে একটি পুকুরে কয়েক জনের সঙ্গে তারা স্নান করতে গিয়েছিল সায়ন আর উজান। সেখানেই ঘটে বিপদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা শেষ। সেই আনন্দেই স্কুল থেকে সোজা বাড়ি না ফিরে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলি জেলার(Hooghly District) শ্রীরামপুর মহকুমার কোন্নগর(Konnagar) এলাকায়। মৃত দুই স্কুল পড়ুয়ার(2 School Students) নাম সায়ন নাথ ও উজান ঘোষ। দুইজনই কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের(Nabagram Bidyapith) সপ্তম শ্রেণির ছাত্র। এদিন তাদের স্কুলের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে খানিক দূরে একটি পুকুরে কয়েক জনের সঙ্গে তারা স্নান করতে গিয়েছিল। কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল তারা। কিন্তু তারপরেও ডুবে(Death by Drowning) যায় তারা। দু’জনকে ডুবে যেতে দেখে বাকিরা ভয় পেয়ে পথচলতি কয়েক জনকে জানায়। কয়েক জনের চেষ্টায় পুকুর থেকে উদ্ধার করা হয় দুই ছাত্রকে। খবর যায় স্কুলে। দুই ছাত্রকে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন বিনেশের প্রসঙ্গ টেনে অলিম্পিক্সে মেয়েদের তিরন্দাজিতে পদক জয়ের স্বপ্ন দেখালেন মমতা

এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক জন ছাত্র স্নান করছিল পুকুরে। বাকিরা পুকুর থেকে উঠে এসেছিল। কিন্তু ওই দু’জন ডুবে যায়। সাঁতার না জানার কারণেই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিমত। দুর্ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধানশিক্ষিকা সোমা চৌধুরী জানিয়েছেন, ‘আজ পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। পৌনে ১টা নাগাদ আমরা খবর পাই। পুকুরে গিয়ে দেখি, স্থানীয়েরা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে ৫ মিনিট পর উদ্ধার করা হয়। আর এক জনকে দেরিতে পাওয়া গিয়েছিল।’ তিনি দুই ছাত্রের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেন। মৃত ছাত্র উজানের মা সোনালী ঘোষ বলেন, ‘স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে বলল হাসপাতালে আসতে। তার পর জানলাম, সব শেষ!’ কী ভাবে এই দুর্ঘটনা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।   

আরও পড়ুন বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন দিতে পারবে হাইকোর্ট আর নিম্ন আদালত, রায় সুপ্রিম কোর্টের

দুই পড়ুয়াদের সহপাঠীদের দাবি, স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে কয়েকজন বন্ধু মিলে ঠিক করে পুকুরে স্নান করবে। স্নান করে বাড়ি ফিরবে তারা। সকলে মিলেই তাই পুকুরে নেমেছিল। কিন্তু বাকিরা স্নান সেরে পুকুর থেকে উঠলেও সায়ন ও উজান ওঠেনি। এরপরই হইহই পড়ে যায়। জানা যায়, দু’জন তলিয়ে গিয়েছে। এরপরই তাদের সঙ্গে থাকা পড়ুয়ারাই স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুকুরটি বেশ গভীর। অতি গরমেও পুকুরের জল পুরো শুকিয়ে যায় না। এই পুকুরে আগেও বেশ কয়েকজন জলে ডুবে মারা গিয়েছে। কিন্তু স্থানীয় পুরসভা থেকে পুকুরের ধারে কোনও বিপদজনক বোর্ড টাঙাতে দেখা যায়নি।

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২