বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, সঙ্গে ভ্যাপসা গরম আর অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দুপুরের পর থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধি ও নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে এখনও মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় রয়েছে। যদিও পুরুলিয়ার কিছু অংশ বাদে অধিকাংশ জেলায় বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরুলিয়া, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারের বাকি অংশেও বর্ষা পৌঁছে যেতে পারে।

আরও পড়ুনঃ ১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে।

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর