আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনায় বিশ্ব বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে।

 আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। এই শান্তি চুক্তির কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। কবে-কোন দেশে স্বাক্ষরিত হবে এই চুক্তি সেই তথ্যও জানানো হয়েছে। এমনকি হরমুজ প্রণালির দরজা সকলের জন্য খুলে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার পরই  আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে । তার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। সপ্তাহের প্রথম দিনেই উর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু করে বাজার। বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ১,১০০ পয়েন্টের বেশি লাফিয়ে ওঠে। একইসঙ্গে নিফটি প্রায় ৩৫০ পয়েন্ট বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

শুধু শেয়ার বাজারই নয়, শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। মার্কিন ডলারের বিপরীতে রুপির দর ৭৯ পয়সা বেড়ে ৯৪.৬৮-এ পৌঁছয়। আগের সেশনে যা ছিল ৯৫.১১ টাকা প্রতি ডলার। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়তে পারে। ফলে জ্বালানি দামের উপর চাপ কমবে, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে। 

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে