পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতের মেয়েরা। তবে রবিবারের (১৪ জুন) ম্যাচে বল হাতে ইতিহাস গড়েছেন দীপ্তি শর্মা। চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে একাই নিয়েছেন পাঁচটি উইকেট। এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬৪ রানের বিশাল জয়ের জন্য  দীপ্তি শর্মা কৃতিত্ব দিয়েছেন ‘হনুমান জি’-র আশীর্বাদকে । 

রবিবার ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার দীপ্তি শর্মা ক্রিকেট প্রেমীদের একটি অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। ভারতের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৭ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের সকল খেলোয়াড়কে দ্রুত সাজঘরে ফেরানোর নেপথ্যের কারিগর ছিলেন দীপ্তি । তিনি ম্যাচ শেষ বলেছেন, ‘সমস্ত কৃতিত্ব দলের, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। হনুমান জি মহান।’ দীপ্তি উল্লেখ করেন যে তিনি স্পিনারদের সহায়ক পিচে বোলিং করতে পছন্দ করেন এবং ব্যাখ্যা করেন কীভাবে তাঁর বোলিং পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভাঙতে সাহায্য করেছে। দীপ্তির কথায়, ‘আমার এই ধরনের উইকেট পছন্দ। আমার মনে হয়, উইকেটটা টার্নিং হওয়ায় আমি প্রতিটি বল ও ওভারে আমার গতিতে বৈচিত্র্য এনেছি। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমি নিজের ওপর বিশ্বাস রাখি এবং হাওয়ায় বল একটু ধীরে করি, আর সঠিক জায়গায় মনোযোগ দিই। আমি সেটাই করছিলাম।’

আরও পড়ুন: চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

ভারতের এই অলরাউন্ডার আইসিসি ইভেন্টের প্রতি তাঁর ভালো লাগার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আইসিসি টুর্নামেন্ট পছন্দ করি। আমার মনে হয়, ওখান থেকেই আমার শুরু, তাই আমি এগুলো উপভোগ করি।’ তবে ম্যাচ শেষে দীপ্তি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার কথা বিশেষ করে উল্লেখ করে বলেন, ‘আমি বিশেষ করে স্মৃতি এবং হরমনপ্রীত দিদির জুটির কথা উল্লেখ করতে চাই। সেখান থেকেই আমরা গতি পেয়েছিলাম।’

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ