৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: বিশ্বকাপের মতো মঞ্চে তিউনিসিয়াকে নিয়ে কার্যত ছেলে খেলা করল সুইডেন। মন্তেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম‍্যাচে ৫-১ গোলে জিতে বিশ্বকাপের শুরুটা ভালই করল সুইডিশরা। আজ, সোমবার সকালে (ভারতীয় সময়) মুখোমুখি হয়েছিল সুইডেন ও তিউনিসিয়া। কিন্তু সুইডেনের দাপটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তিউনিসিয়া। গোটা মাঠজুড়েই দাপিয়ে বেড়াল সুইডেনের ফুটবলাররা। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় সুইডেন। মাঝমাঠ থেকে থ্রু পাশ ধরতে ছুটছিলেন সুইডেনের ইসাক। তাঁকে ঠেকাতে লাইন ছেড়ে বেরিয়ে আসেন তিউনিসিয়ার গোলরক্ষক মুহিব চামাখ, ব্যর্থ হন তিনি। বল পেয়ে যান ইয়োকেরেস, তাঁর শট গোললাইন থেকে ঠেকিয়ে দেন ডিফেন্ডার মুন্তাসার তালবি। ফিরতি বলে গোল বক্সের বাইরে থেকে গতিময় ভলিতে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সুইডেনের আয়ারি।

আরও পডুন: ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

ম্যাচের ৩০ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন সুইডেনের ইসাক। তিউনিসিয়ার প্রতি আক্রমণের কাছ থেকে বল পেয়ে বাম দিক থেকে কোনাকুনি দৌড়ে গোল বক্সে ঢুকে পড়েন তিনি। সঙ্গে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে তিউনিসিয়ার জালে খুঁজে নেন। ম্যাচের ৪৩ মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান কমায় তিউনিসিয়া। হাফটাইমে স্কোর দাঁড়ায় ২-১। ম্যাচের ৬০ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন সুইডেনের ইয়োকেরেস। যাঁর গোল দিয়ে খেলা শুরু করেছিল সুইডেন, সেই আয়ারিই শেষ করেন। যোগ করা অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে আরেকটি গতিময় শটে তিউনিসিয়ার গোল পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন। বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে অনেক লড়াই করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া সুইডেন।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন