চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃদ্ধকে ধাক্কা মেরে সরালেন শাহরুখ! ‘ঔদ্ধত্য’ বলে তীব্র সমালোচনা নেট নাগরিকদের

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  ‘বলিউড বাদশা’ বললেই হইচই পড়ে যায় সব জায়গায়। কেননা তিনি আর কেউ নন, তিনি হলেন শাহরুখ খান। কিং খানের ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন সর্বদা থাকে শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শিকার হলেন শাহরুখ খান। সুইজারল্যান্ডে শনিবার লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে উপস্থিত হয়েছিলেন নায়ক। সেখানে তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় দেখা গেল নাকি এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়েছেন শাহরুখ। এই ভিডিয়ো মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু।

এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে,ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক বয়স্ক লোককে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন শাহরুখ। অবশেষে সেই বয়স্ক মানুষটি হাত তুলে শাহরুখের কাছে ক্ষমাও চাইলেন ভুল করে ক্যামেরায় চলে আসার জন্য। বোঝাই যাচ্ছে এমনভাবে সরিয়ে দেওয়ার কারণ যাতে সেই বয়স্কের ছবি না আসে ক্যামেরায়। কিন্তু তাঁকে ধাক্কা মেরে সরাতে গিয়ে বিপদে পড়লেন শাহরুখ। সমাজমাধ্যমে বিতর্কের মুখে শাহরুখের আচরণ। অনেকে লিখেছেন, ‘অহংকার’, অনেকে লিখেছেন ‘অভদ্র’ অনেকে আবার ‘ঔদ্ধত্য’ বলে ধিক্কার জানিয়েছেন।

যদিও শাহরুখের অনুরাগীরা জানিয়েছেন, নিছকই মজার ছলে প্রিয় তারকা ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছেন। এটা ‘কৌতুকপূর্ণ’ আচরণ। অনেকে অনুরাগীরা জানিয়েছেন, ‘ওই ব্যক্তি শাহরুখের পুরোনো বন্ধু, তাই অহেতুক নেতিবাচকতা ছড়ানোর দরকার নেই।’তবে বিষয়টিতে পাত্তা দিতে নারাজ সমালোচনাকারীরা। তাঁদের দাবি, ‘যাইহোক না কেন! বলি তারকার এমন আচরণ শোভনীয় নয়। এটা মোটেও ঠিক করে নি শাহরুখ।’ যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া আসে নি শাহরুখের তরফ থেকে। তবে বিষয়টি মজার বলে উড়িয়ে দিয়েছে অনুরাগীরা।

উল্লেখ্য, শনিবার (১০ আগস্ট) পুরস্কার ‘পার্দো আল্লা ক্যারিয়ারা’ বা ‘ক্যারিয়ার লেপার্ড’-এ সম্মানিত হয়েছিলেন বলি তারকা। সেখানে পুরস্কার নিতে বিদেশে ( সুইজারল্যান্ডে) পাড়ি দিয়েছিল কিং খান। কালো শার্ট, প্যান্ট এবং জ্যাকেট নজর কেড়েছিলেন সকলের। তবে এবার নিজেই সমালোচনার পাত্র হলেন।

শাহরুখ খানকে সুজয় ঘোষ পরিচালিত আগামীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে। কিং খানের সঙ্গে এখানে তাঁর মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এটি একটি অ্যাকশন ছবি। শাহরুখকে এখানে ডনের চরিত্রে দেখা যাবে বলেই জানা গিয়েছে। তাঁকে শেষবার তাপসী পান্নুর সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ