‘মিথ্যে বলে ধরা পড়ে গিয়েছিলাম’ সারা কি এমন মিথ্যে বলেছিলেন মা অমৃতাকে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের জনপ্রিয় মা-মেয়ের জুটি হলেন অমৃতা সিংহ ও সারা আলি খান। যদিও মা মেয়ের দুজনের স্বভাবের মধ্যে রয়েছে ঢেড় ফারাক। অমৃতা অসম্ভব অর্ন্তমুখী মানুষ। অন্যদিকে সারা ততধিক মিশুকে। সমাজমাধ্যমে সাররা জনপ্রিয়তা অনেকটাই বেশি। সইফ আলি খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই ছেলেমেয়েকে একাই বড় করে তুলেছেন অমৃতা সিং। মেয়ে সারা আলিকে চোখে হারাতে চান না অমৃতা। এবার মা মেয়ের জুটি আবারও শিরোনামে এল। কেননা সোমবার (১২ আগস্ট) হল মেয়ে সারার জন্মদিন। এবার ২৯ বছরে পা দিলেন সাইফ কন্যা। পরিবার এবং বন্ধুদের কাছ থেকে একে একে উষ্ণ জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন সারা। ঠিক তখনই জন্মদিনে সামনে এল মায়ের সঙ্গে খুনসুটির মজার কাহিনী। সাইফ কন্যা নিজেই জানালেন সেই কথা। কীভাবে তিনি মা অমৃতাকে মিথ্যে বলে পরে ধরা পড়ে গিয়েছিলেন।

সারা আলি খান একবার তাঁর মাকে মিথ্যে বললেও একজন সাংবাদিক সত্যিটা বলে দিয়েছিল। ফলে সে ধরা পড়ে গিয়েছিল তাঁর মায়ের কাছে। ‘কপিল শর্মা’ শো’য়ে সারা আলি খান তার একটি মজার কাহিনী শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘যে একবার আমি মাকে মিথ্যা বলেছিলাম, যা উচিত হয় নি। মাকে বলেছিলাম যে আমি প্রতিবেশীর বাড়িতে যাচ্ছি কিন্তু আমি প্রতিবেশীর বাড়িতে যায় নি। আমি চলে গিয়েছিলাম এলফিনস্টোন রোডে লোকাল ট্রেন ধরতে।’

যখন কপিল শর্মা সারাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এলফিনস্টোন রোডে ঘুরতে গিয়েছিলেন ? তখন  সারা জানান, তিনি অন্য বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে তিনি তা মাকে জানাতে চান নি। তাই মিথ্যে বলেছিলেন।  পরের দিন সকাল হতেই , অমৃতা তাঁকে (সারা) জিজ্ঞেসে করেছিল যে সে আগের দিন কোথায় ছিল ? এই পর্যন্ত বলে সারা তাঁর গল্পে থামিয়ে দেয়।

এই নিয়ে সারা আরও জানিয়েছেন যে, ‘কিছু সাংবাদিক মাকে ডেকে তার প্রশংসা করেছিলেন। সে আমাকে কতটা ভালো করে মানুষ করেছে। কেননা আমি লোকাল ট্রেনে যেতেও আপত্তি জানায় নি। বরং লোকাল ট্রেনে ঘুরতে আমার ভালই লেগেছে।’ তবে সারার দাবী, এটি প্রথমবার নয়, এর আগেও তিনি এমন কান্ড ঘটিয়েছেন। কিন্তু সেই ছবিগুলো সামনে আসে নি। দুর্ভাগ্যবশত তাঁর লোকাল ট্রেনের ছবি সামনে আসে এবং মায়ের কাছে ধরা পড়ে যান।

উল্লেখ্য, সারা আলি খানকে সম্প্রতি ‘মার্ডার মুবারক’ ছবিতে দেখা গেছে। তাকে পরবর্তীতে দেখা যাবে ‘মেট্রো ইন ডিনো’ ছবিতে। এই ছবিতে সারার সঙ্গে সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরকে দেখা যাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল