দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোমার আঘাতে গুরুতর আহত ভোটার, ফের উত্তেজনা ৩৬ নম্বর ওয়ার্ডে

নিজস্ব প্রতিনিধি: রবিবার কলকাতা পুরনিগমের ভোট শুরুর পর থেকেই শিরোনামে উঠে আসে ৩৬ নম্বর ওয়ার্ড। ভোট শুরুর পর একবার বোমাবাজির অভিযোগ উঠেছিল। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে নিয়ে আসে। শুরু হয় ভোটগ্রহনের কাজ। কিন্তু বেলা বাড়তেই ফের উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ড। বেলা সাড়ে এগারোটা নাগাদ ফের রাজাবাজারের আচার্যপ্রফুল্ল চন্দ্র রোডে টাকি হাইস্কুলের সামনে পর পর দুটি বোমা পড়ল। আর তাতেই কলকাতা পুরভোটে প্রথম রক্তপাতের ঘটনা ঘটল। অভিযোগ, বোমার আঘাতে আহত হয়েছেন দুজন ভোটার। একজন গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ভোট দিতে এসেছিলেন। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে টাকি হাইস্কুলের সামনে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে গিয়েছে। শাসকদলের অভিযোগ, কংগ্রেস কর্মীরাই বোমাবাজি করছেন ভোটারদের ভয় দেখাতে।

সূত্রের খবর, টাকি স্কুলের সামনে বোমার আঘাতে আহত হয়েছেন এক জন। তাঁর পায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আহত এক ব্যক্তির নাম দীপু দাস। তিনি পেশায় গাড়ি চালক। রবিবার সকালে দোকানে যাওয়ার সময়ই বোমাবাড়ি শুরু হয়। এরমধ্যেই পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। উল্লেখ্য, রাজাবাজারে টাকি বয়েজ হাইস্কুলের পাশাপাশি বোমাবাজি হয়েছে খন্না হাইস্কুলের সামনেও।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ