বসিরহাটে মাঝরাতে দুটি ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বাবা-মা বকাবকি করায় মাছ ধরার জাল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোর। এর পাশাপাশি আম বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের, আটঘরা এবং আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। আটঘরা এলাকার রাত্রি দুটো নাগাদ অজ্ঞাত পরিচয় একটি ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে আমবাগানে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তৎক্ষণা হাড়োয়া থানার(Haroa P.s.) পুলিশ গিয়ে দেখেন একটি আম গাছে(Mango Tree) ঝুলন্ত অবস্থায় রয়েছে আনুমানিক বছর ৫০ এর এক অজ্ঞাত ব্যাক্তি।

তারপর ঝুলন্ত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি তবে বয়স আনুমানিক ৫০ বছর। অন্যদিকে হাড়োয়া থানার অন্তর্গত আটপুকুর বিহারী হাই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ১২ বছরের আসাদুল মোল্লাকে বাবা-মা বকাবকি করায় অভিমানে মাছ ধরার জাল গলায় পেঁচিয়ে ঝুলে পড়ে ।বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে হাড়োয়া থানায় খবর দেয় পুলিশ এসে ১২ বছরের আসাদুল মোল্লাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে(Haroa Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, ওই কিশোর বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান কিশোরের অকাল মৃত্যুর ঘটনায় আটপুকুর বিহারী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে দেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ। তার পাশাপাশি পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি আম বাগানে কিভাবে এলো ? কেন এলো ? নাকি কেউ মেরে ঝুলিয়ে দিয়ে গেছে ? সমস্তটাই নজরে রেখেছে হাড়োয়া থানার পুলিশ। তবে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের রিপোর্ট আসলেইই জানা যাবে মৃত্যুর আসল রহস্য।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়