পাঁচ বিশ্বনেতার অনুরোধ প্রত্যাখ্যান! ইজরায়েলে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটবে না ইরান!

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  যত সময় যাচ্ছে আরও জটিল হচ্ছে ইরান ইজরায়েল সংঘাত। পূর্বেই এই দ্বন্ব জোরালো হওয়ার আঁচ পেয়েছিল বিশ্লেষকরা।কেননা সদ্যই ইরানের মাটিতে হত্যা করা হয়েছে হামাস প্রধান হানিয়া। অভিযোগ তীর ছিল ইজরায়েলের দিকে। পাল্টা জবাব দেবে ইরান এমন হুঁশিয়ারি আগেও শোনা গিয়েছিল। এই নিয়ে ইজরায়েলও পাল্টা হুমকি দিয়েছিল। ইজরায়েলে আক্রমণ হলে পাল্টা হামলা চালাবে ইজরায়েল। এই নিয়ে বেশ চিন্তিত ছিল ইজরায়েল মিত্র দেশগুলি। মার্কিন যুক্তরাষ্ট সহ অন্যান্য ইউরোপীয় মিত্র দেশগুলি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য) ইজরায়েলে হামলা থেকে ইরানকে পিছু হটার আহ্বান জানিয়েছিল। কিন্তু ইরান এই প্রস্তাব প্রত্যাখান করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ‘তাঁর শপথ গ্রহণের দিনই তেহরানে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার জবাব দেওয়ার অধিকার তাঁর দেশের রয়েছে। তাঁর কথায়, যেহেতু এই ঘটনা ইরানের মাটিতে ঘটেছে তাই হত্যার জবাব দেওয়া দরকার।’

মঙ্গলবার (১৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের নেতারা ইরানকে পিছু হটতে বলার যে আহ্বান জানিয়েছেন, তাতে রাজনৈতিক যুক্তি নেই। এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।’

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইারনে গিয়েছিল। তাঁর নিহত হওয়ার ঘটনার কয়েক ঘণ্টা আগে বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইজরায়েল। পরপর এই দুই শীর্ষ নেতাকে হত্যা করায় ক্ষোভে ফুঁসছে ইরান। প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ও তার মিত্র হিজবুল্লাহও। এমতাবস্থায়, ইজরায়েলে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যজুড়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ