আরজি কর-কাণ্ডের জের, অসমের সরকারি হাসপাতালে নয়া ফতোয়া নিয়ে বিতর্ক

যখন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে, তখনই হাসপাতালের এই পরামর্শবার্তা নিয়ে তুলকালাম শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা দেশ তছনছ। শুধু কলকাতা নয়, এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে গোটা দেশজুড়ে। জায়গায় জায়গায় সরকারি হাসপাতালগুলি বন্ধ করে তরুণ থেকে প্রবীণ সমস্ত চিকিৎসকেরা ধর্মঘটে বসেছেন। অবিলম্বে দোষীর শাস্তি থেকে শুরু করে মহিলা চিকিৎসকদের নিরাপত্তার দাবি তুলেছেন তরুণ চিকিৎসকরা। ৮ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে রাত ৩-৪ টের মধ্যে তরুণী চিকিৎসককে একাধিকবার ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। কলকাতা হাইকোর্ট গতকাল এই ঘটনার তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের উপর। আগামী ৩ সপ্তাহের মধ্যে মামলার রিপোর্ট দায়ের করার নির্দেশ দিয়েছে।

তবে প্রতিবাদ চলছে চলবে! দেশজুড়ে এমন বিক্ষোভের মধ্যেই এবার নতুন বিতর্কের সম্মুখীন হল অসমের একটি সরকারি হাসপাতাল। যেখানে মেয়েদের নিরাপত্তার দাবি উঠছে, আর মেয়েরাও পুরুষদের থেকে কোনও অংশে কমতি নয়, এমন দাবি উঠছে, সেখানে অসমের ওই হাসপাতাল কর্তৃপক্ষ মেয়ে চিকিৎসকদের বিপদ এড়াতে পরামর্শ জারি করেছেন। এমনকী তাঁরা মেনে নিচ্ছেন যে, মেয়েদের সত্যি রাতবিরেতে বেরোনো মানেই ঝুঁকিপূর্ণ। সেই কারণেই বিতর্কের সম্মুখীন হল হাসপাতাল। আরজি কর কাণ্ডের পর অসমের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল (এসএমসিএইচ) মহিলা ডাক্তার, ছাত্র এবং কর্মীদের রাতে নির্জন, অস্পষ্ট আলো এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় যেতে নিষেধ করেছে। এবং একটি পরামর্শ জারি করছে। এরপরেই তুমুল প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে ওই হাসপাতাল। যখন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে, তখনই হাসপাতালের এই পরামর্শবার্তা নিয়ে তুলকালাম শুরু হয়েছে। অসমের শিলচর হাসপাতালের ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তা, জানিয়েছেন, “মহিলা ডাক্তার, ছাত্র এবং কর্মচারীদের, যতদূর সম্ভব, তারা একা থাকা পরিস্থিতি এড়িয়ে চলা উচিত। একান্ত প্রয়োজন না হলে রাতে হোস্টেল বা লজিং রুমের বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকে অবহিত করুন।

অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে মেলামেশা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি গভীর রাতে বা অস্বাভাবিক সময়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার বিরুদ্ধেও পরামর্শ দেওয়া হচ্ছে। সকল হোস্টেলের বাসিন্দাদের উচিত হোস্টেলের নিয়ম, ইনস্টিটিউটের দ্বারা প্রণীত প্রশাসনিক প্রবিধানগুলি অনুসরণ করা। যেকোনো জরুরি পরিস্থিতিতে সর্বদা যোগাযোগের একটি মাধ্যম রাখুন। ডিউটি ​​করার সময়, আপনাকে অবশ্যই মানসিকভাবে শান্ত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আপনার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে।” কর্তৃপক্ষ বলেছে যে, কোনো সমস্যা বা অভিযোগ অবিলম্বে জেন্ডার হয়রানি কমিটি, শৃঙ্খলা কমিটি, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি এবং অ্যান্টি-র্যাগিং কমিটির চেয়ারপারসন/সদস্যদের কাছে রিপোর্ট করা উচিত।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস