৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে আটক নবম শ্রেণির ছাত্র

বুধবার মহারাষ্ট্রের মুম্বইতে ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের ছাত্রকে আটক করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক কে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। দোষীর শাস্তির দাবিতে জায়গায় জায়গায় সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসকেরা ধর্মঘটে নামছেন। বিষয়টি এখন সিবিআই-এর তদন্তাধীন। গতকাল কলকাতা হাইকোর্ট এই মামলাটি তদন্তভার সিবিআই-কে হস্তান্তর করেছে। তবে শুধু কলকাতা নয়, মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। ৩ থেকে ৯০ মেয়েরা কোনও বয়সস্তরেই সুরক্ষিত নয়, পুরুষ শাসিত সমাজে এখন শিশুরাও সুরক্ষিত নয়। অভয়া কাণ্ডের মাঝেই উঠে এলো মহারাষ্ট্রের আরেকটি হাড়হিম করা ঘটনা। একজন ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল একজন নবম শ্রেণীর ছাত্র। বিষয়টিতে হতবাক হলেও সত্য ঘটনা। মানুষ লালসায় হিংস্র থেকে দিন দিন হিংস্রতর হয়ে উঠছে। বুধবার মহারাষ্ট্রের মুম্বইতে ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের ছাত্রকে আটক করা হয়েছে।

শিশুটির বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের (পকসো) অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। সাকিনাকা পুলিশ জানিয়েছে, নাবালক অভিযুক্তকে পরে আদালতে পেশ করা হবে। মহারাষ্ট্রে এমন ধর্ষণের ঘটনা নতুন নয়, এর আগেও একজন কৃষি বিভাগের কর্মকর্তার হাতে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছিল। মঙ্গলবার, উত্তরপ্রদেশের বুলন্দশহরে একজন কৃষি বিভাগের কর্মকর্তাকে (ADO) ১০ বছরের একটি মেয়েকে ধর্ষণ এবং তাঁর উপর পাশবিকতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ জানায়, সোমবার দলিত নির্যাতিতার বাড়িতে এ ঘটনা ঘটে। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের নাম গজেন্দ্র (৫৭), রসুলপুর গ্রামের বাসিন্দা। ঘটনার বিষয়ে পুলিশ (ডিএসপি) বলেছেন, “১২ আগস্ট ২০২৪, রাত ১০ টার দিকে, পিএস আহমেদগড়ে খবর আসে যে রসুলপুর গ্রামের গজেন্দ্র নামে এক ব্যক্তি একটি বাড়িতে দিনভর তাঁর পরিচিতের মেয়েকে একা পেয়ে তাকে শ্লীলতাহানি ও ধর্ষণ করে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।” অভিযুক্তের বিরুদ্ধে SC/ST নৃশংসতা (প্রতিরোধ) আইন, POCSO আইন, পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং তে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে, পুলিশ জানিয়েছে। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) শ্লোক কুমার বলেছেন যে পুরো কাজটি ভিডিওতে ধরা পড়েছে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস