৭৮ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বলিউড থেকে দক্ষিণের সকল তারকা

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকজন অভিনেতা শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন আল্লু অর্জুন, অক্ষয় কুমার, মোহনলাল, অনুষ্কা শেঠি এবং প্রভু দেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভারতবর্ষের ৭৮ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ অগস্ট অর্থাৎ আজকের দিনেই স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে পরাধীন ভারত স্বতন্ত্র ভারত হিসেবে গঠিত হয়। আর ভারতকে স্বাধীন করার পেছনে যে সকল মানুষের কঠোর পরিশ্রম রয়েছে, যাঁরা স্বাধীনতার জন্যে শহীদ হয়েছেন, সকলকেই ১৫ অগস্ট সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। তাই প্রত্যেকটি ভারতীয়দের কাছে ১৫ অগস্ট দিনটি আলাদাই মাহাত্ম্য রাখে। কিন্তু ৭৮ তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়েও আজ জায়গায় জায়গায় মানুষ চিৎকার করছেন, মানুষ কি আদেও স্বাধীন হয়েছে? বিশেষ করে নারী স্বাধীন হয়েছে। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা এই প্রশ্নই জাগাচ্ছে প্রতিটি নারীসমাজের মধ্যে।

তরুণী চিকিৎসকের শরীরে অকথ্য অত্যাচার চালিয়ে তাঁকে মেরে ফেলা, প্রতিটি সমাজের কাছেই এটি নগন্য, পুরুষ জাতির লজ্জা। মেয়েরা এখনও নিরাপদ নয় সর্বত্র। গতকাল বুধবার (১৪ অগস্ট) রাত ১১ টা নাগাদ রাত দখলে সামিল হয়েছিলেন গোটা কলকাতা রাজ্য। শুধু তাই নয়, এই প্রতিবাদ দেশজুড়ে হচ্ছে। তাই এ বছর, স্বাধীনতা দিবস পালনে হয়তো প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আগামী স্বাধীনতা দিবসে যেন ধর্ষণ মুক্ত ভারতবর্ষ হয়। ৭৮ তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাচীর থেকে পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দাঁড়িয়ে একাধিক বক্তব্য রেখেছেন তিনি, পাশাপাশি জানিয়েছেন দেশের শিক্ষা থেকে নিরাপত্তা সবটাই আগামী ১০ বছরের মধ্যে বৃদ্ধি পাবে। ২০৩৬ সালে ভারত অলিম্পিক্সের জন্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সারা দেশের বিভিন্ন শহরে G-20 সভা অনুষ্ঠিত হবে। আর আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকজন অভিনেতা শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন আল্লু অর্জুন, অক্ষয় কুমার, মোহনলাল, অনুষ্কা শেঠি এবং প্রভু দেবা। আল্লু অর্জুন ইনস্টাগ্রামের মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

অক্ষয় কুমার, ইনস্টাগ্রামে তেরঙ্গার একটি সুন্দর ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের পতাকা সবসময় উঁচুতে উড়ুক এবং আমাদের হৃদয় গর্বের সঙ্গে উঠুক।” মালায়লাম সুপারস্টার মোহনলাল তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে “শুভ স্বাধীনতা দিবস” লিখেছেন। অভিনেতা ভিকি কৌশলের বাবা এবং অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলও ইনস্টাগ্রামের মাধ্যমে তার শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্য সেলিব্রিটিরা যারা তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তাদের মধ্যে রয়েছে প্রভু দেবা এবং অনুষ্কা শেঠি।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস