হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নার্সকে তুলে নিয়ে ধর্ষণের পর খুন, ৯ দিন পরে উদ্ধার দেহ

এরপর থেকেই খোঁজ শুরু হয় তাঁর, মেয়েটি তাঁর ভাড়া করা বাড়িতে ১১ বছরের সন্তানের সঙ্গে বসবাস করতেন। পরদিন মেয়েটির বোন তাঁর নিখোঁজের অভিযোগ দায়ের করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আরজি কর-কাণ্ডের রেশ এখনও যায়নি। ৮ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে জুনিয়র ডাক্তারকে লাগাতার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং শ্বাসরোধ করে খুন করার ঘটনা এখন কারোরই অজানা নয়। মেয়েরা কোথাও সুরক্ষিত নয়, এটা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে অরজি কর ঘটনা। তাই এবার ১৫ অগস্ট কলকাতার মানুষের চোখে-মুখে ছিল শুধু নিন্দা ও নিরাপত্তার খোঁজ, ভারত স্বাধীনতা পেয়েছে, কিন্তু মেয়েরা স্বাধীনতা পায়নি, যেদিন এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা স্বাধীন হবে তখনই হয়তো ভারত প্রকৃতভাবে স্বাধীনতা অর্জন করবে। আরজি কর-কাণ্ডের রেশ এখন শুধু কলকাতায় আটকে নেই, গোটা দেশের হাসপাতালগুলিতে শুরু হয়েছে বিক্ষোভ। এই ঘটনার মধ্যেই সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে আরেকটি হাড়হিম করা ঘটনা।

ডাক্তারের পর এবার নার্স। সম্প্রতি উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে উত্তরপ্রদেশ সীমান্তের কাছে নিজের বাড়িতে ফেরার সময় একজন নার্সকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। প্রায় ৯ দিন পর মিলল তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, ৩০ জুলাই সন্ধ্যায় ওই নার্সটি হাসপাতাল ছেড়েছিলেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তাঁকে রুদ্রপুরের ইন্দ্রা চক থেকে একটি ই-রিকশা নিয়ে যেতে দেখা যায়। কিন্তু ওদিন তিনি আর উত্তরপ্রদেশের বিলাসপুরের কাশিপুর রোডে তাঁর ভাড়া করা বাসস্থানে আর পৌঁছয়নি। এরপর থেকেই খোঁজ শুরু হয় তাঁর, মেয়েটি তাঁর ভাড়া করা বাড়িতে ১১ বছরের সন্তানের সঙ্গে বসবাস করতেন। পরদিন মেয়েটির বোন তাঁর নিখোঁজের অভিযোগ দায়ের করেন। আট দিন পর ৮ আগস্ট, উত্তরপ্রদেশ পুলিশ ডিবডিবা গ্রামে তার বাড়ি থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে একটি খালি প্লটে তার মৃতদেহ পাওয়া যায়। এরপর পুলিশ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তদের খোঁজে পুলিশ দল গঠন করে। তারা ভুক্তভোগীর চুরি হওয়া মোবাইল ফোনের সন্ধান করেছে।

যেখান থেকে অভিযুক্ত ধর্মেন্দ্রের খোঁজ পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা অভিযুক্ত ধর্মেন্দ্রকে, বুধবার রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর। জানা গিয়েছে, ধর্মেন্দ্র, ঘটনার দিন মদ্যপ অবস্থায় ছিলেন, নিহত নার্স মেয়েটিকে দেখার পর সে তাকে অনুসরণ করতে শুরু করে। এরপর যখন তিনি তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তাকে আক্রমণ করে সে। উধম সিং নগরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মঞ্জুনাথ টিসির কথায়, “অভিযুক্ত ভুক্তভোগী কে কাছের ঝোপে টেনে নিয়ে যান। তাকে ধর্ষন করার পর তাঁকে স্কার্ফ দিয়ে করে তাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর সে তার ফোন এবং তার পার্স থেকে ৩,০০০ টাকা চুরি করে পালায়।’

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা