পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণী খুনের ঘটনায় মালদাতে তুমুল বিক্ষোভ ও অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল ও মালতিপুর: মহিলাদের ‘রাত দখল’-এর রাতেই পূর্ব বর্ধমানের নাদুরে আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শনিবার দুপুর বারোটা থেকে মালদহের চাঁচল(Chachal) সামসি ৮১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রাস্তার ধারে বাঁশের ব্যারিকেড লাগিয়ে চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন।

ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে চলে বিক্ষোভ, আটকে পড়ে বহু যানবাহন। বিক্ষোভকারীদের দাবি, পূর্ব বর্ধমানের আদিবাসী নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। একইসঙ্গে পশ্চিমবাংলার কোন মেয়েরাই এই মুহূর্তে সুরক্ষিত নয়। সর্বপ্রথম তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতেই আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। এদিকে,আরজি কর কান্ডের এক সপ্তাহ পার। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র।

মালদা মেডিকেলের পর এবার মালদার মালতিপুর হাসপাতাল(Malatipur Hospital)। পরিষেবা জারি রেখে ডাক্তার ,নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছেন । শনিবার দুপুরে মালদার মালতীপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। প্রতিবাদের শামিল সকল স্বাস্থ্যকর্মীরা বুকে কালো ব্যাচ পরে প্লাকার্ড হাতে মিছিল করেন। এদিন মালতিপুর হাসপাতাল থেকে মিছিলটি বের হয়, যা গোটা মালতিপুর স্ট্যান্ড পরিক্রমা করে আবার মালতিপুর ষষ্ঠ কেন্দ্রের সামনে এসে জড়ো হন সকলেই। মালতিপুর হাসপাতালের ব্লক স্বাস্থ্য অধিকারিক বলেন, আরজি কর কান্ডের এক সপ্তাহ পার। কিন্তু এখনোও দোষীরা গ্রেপ্তার হয়নি। দোষীদের গ্রেপ্তার ও তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা সকল চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দ্রুত তদন্তের কিনারা এবং দোষীদের ফাঁসির দাবিতে সরব হন সকলে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস