প্রবীর ‘বেইমান’! নাম না করে কটাক্ষ কল্যাণের

একুশের নির্বাচনের আগে ঘাসফুলকে দুষে চার্টাড বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন প্রবীর ঘোষাল

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনের আগে ঘাসফুলকে দুষে চার্টাড বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন প্রবীর ঘোষাল। ২০১৬ নির্বাচনে উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটেই ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন। ২০২১ মোহের পিছনে ছুটে বিজেপিতে নাম লিখিয়েছিলেন প্রবীর ঘোষাল। কিন্তু সেই মোহভঙ্গ হয়ে এখন তৃণমূলে ফেরার জন্য লাইন দিয়েছেন প্রবীর ঘোষাল। আর তাঁকে নিয়েই নাম না করে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, ‘আমি স্পষ্ট কথা বলি। ভাগ্যিস গত সপ্তাহে আসিনি। তাহলে বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে হত। আমি মঞ্চ ভাগ করতে পারব না। আমি কোনও নাটক করি না। তাতে কার ভাল লাগল, কার লাগল না, তাতে কিছু করার নেই। রাজনীতি একটা সিরিয়াস জায়গা।’ বিজেপি ত্যাগের কথা জানাননি প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। যদিও নিয়মিত তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’তে লিখছেন প্রবীর ঘোষাল। গত সপ্তাহে হুগলির কোন্নগরে একটি বইমেলার অনুষ্ঠানে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। তার সঙ্গে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেদিনই তিনি জানান, তৃণমূলে প্রবীর এলে অসুবিধা নেই।

আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত শনিবার ডোমজুড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন। জানা যায়, ওই তৃণমূল কর্মীর বাবা মারা গিয়েছেন, যিনি দীর্ঘদিনের তৃণমূল নেতা। সেখানেই রাজীবকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার কিছু মানুষ। সেই বিষয়ে রাজীবকেই ফের কটাক্ষ করেন কল্যাণ।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI