জাতীয় সম্মেলনের মঞ্চে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় চলছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। সোমবার (১৯ আগস্ট) সেখানে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আবেগে ফেটে পড়লেন বাইডেন। সেইসময় মঞ্চে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন তিনি।এই মঞ্চে মেয়ে অ্যাশলিকেও পাশে দেখা গিয়েছে বাইডেনের। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন মেয়েকে। এরপরে তাঁকে চোখের জল মুছতে দেখা যায়।

শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় শুরু হয়েছে এই সম্মেলন। চার দিনের দিনে এই সম্মেলন শেষ হবে। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার(২২ আগস্ট) এই সম্মেলন শেষ হওয়ার কথা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগেই ডেমোক্রেটিক পার্টির নেতাদের এই জমায়েত বেশ গুরুত্বপূ্র্ণ বলে মনে করছে অনেকেই। তবে বাইডেন বরাবরই শক্তপোক্ত মানুষ। কখনো সেইভাবে ভেঙে পড়তে দেখা যায় নি তাঁকে। তবে এবার আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি।

এদিন মঞ্চে উঠার সঙ্গে সঙ্গেই জনতা ‘ধন্যবাদ জো’ বলে স্লোগান উঠতে থাকে । পাশাপাশি কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বাইডেনকে হাততালির মাধ্যমে আহ্বান জানানো হয়। এদিন বাইডেন যখন মঞ্চ উঠেন তখন তাঁর চোখ ছলছল করছিল।

সম্মেলনে বাইডেন জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে তিনি ভালবাসেন।এই কাজ তাঁর কাছে অনেক সম্মানের। কেননা তিনি দেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন।’ একইসঙ্গে তিনি আরও জানান, আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরে আসার জন্য দল চাপ দিয়েছিল, এবং তিনি দলের সদস্যদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছেন, এই কথাগুলো মিথ্যে। কেননা এরকম কিছুই হয় নি বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সম্মেলনে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তাঁর বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। তুলে ধরেন দেশের প্রতি তাঁর অবদানও। একইসঙ্গে তিনি উন্নত যুক্তরাষ্ট্র তৈরিতে মনোযোগ দিচ্ছেন বলেও দাবি করেন। তিনি এই প্রসঙ্গে জানান, ‘আরও উন্নত একটি যুক্তরাষ্ট্র তৈরিতে তাঁরা কাজ করে চলেছেন।’

সম্মেলনের শেষ দিন আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন। নির্বাচনী প্রচারে দ্রুত গতি এনেছেন কমলা বলে মনে করছে বিশ্লেষকেরা। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তবে পিছিয়ে নেই ট্রাম্পও। তিনিও প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন। জোরকদমে এগিয়ে চলেছেন তিনি। এখন দেখার বিষয় মার্কিন জনতা কাকে বেছে নেয়।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড