১৪ বছরের ক্রিকেট জীবনের ‘ইতি’, অবসর নিলেন শিখর ধাওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ১৪ বছরের ক্রিকেট জীবন  থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি অবসরের কথা জানান। ভারতীয় ওপেনার সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে লেখেন, ‘জীবনের পাতা উলটানো গুরুত্বপূর্ণ। সেইজন্য আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।  আমি দেশের হয়ে লম্বা সময় ধরে খেলেছি। আমি খুশি যে দেশের হয়ে খেলতে পেরেছি। আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ!’

রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন শিখর । ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।  ২০২২ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি।  আর তাঁকে দেখা  যাবে না মেন ইন ব্লুর জার্সিতে। বলা বাহুল্য, ২০২৩ সালে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেললেও ফিটনেস নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল শিখরকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে ১৪ বছর ক্রিকেট খেলেছেন ধাওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টা আন্তর্জাতিক সেঞ্চুরি।  তিনি তাঁর ক্যারিয়ারে  মোট খেলেছেন ২৬৯টা ম্যাচ। টেস্টে সাতটি শতরান আছে তাঁর। এক দিনের ক্রিকেটে ৬৭৯৩ রান করা ধাওয়ান করেছেন ১৭টি শতরান। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ব্যাটিংয়ের জন্য বেশ জনপ্রিয় ছিলেন শিখর ধাওয়ান।

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর