অতিথি এলে জল মিষ্টি না দিলে রোষে পড়বেন রাহুর! জেনে নিন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে অতিথি এলে বা অন্য কেউ বাড়ি এলে, জল মিষ্টি দেওয়ার নিয়ম আছে। মনে করে হয় অতিথি বাড়ি এলে জল মিষ্টি না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হয়। তাই বাড়িতে কোন অতিথি এলে অন্তত জল মিষ্টিটুকু খাওয়ানো হয়ে থাকে। আপনি কী জানেন বাস্তু মতে, বাড়িতে অতিথি আপ্যায়নের কিছু নিয়ম রয়েছে।এই নিয়ম হয়তো অনেকেই জানেন না। সমস্যায় ভুগতে না চাইলে জেনে নিন অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে।

অথিতি আপ্যায়নের কথা শুধু বাস্তু শাস্ত্রে নয়,শিবপুরাণেও এর উল্লেখ আছে। শিব পুরাণ অনুযায়ী অতিথি এলে তাঁদের শ্রদ্ধা ভরে আদর-সৎকার করা উচিত। তাঁদের সাধ্যমতো খেতে দেওয়া উচিত। তবে অতিথিকে খেতে দেওয়ার সময়ে মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে হবে।কিংবা সমোলোচনা করলে চলবে না। স্বচ্ছ পবিত্র মনে অতিথি আপ্যায়ন করলে দেবদেবীর পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়।

বাস্তু শাস্ত্র অনুযায়ী অতিথি জল পান না-করেই বাড়ি থেকে চলে গেলে কোষ্ঠীতে নবগ্রহের দুষ্প্রভাব বৃদ্ধি পায়। জন্মছকে গ্রহ দুর্বল হয়। এর ফলে রাহুর নেতিবাচক প্রভাবের মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের।

কোন দিকে বসিয়ে অতিথি ভোজন করাতে হয় :  সবসময় মাথায় রাখবেন অতিথিদের দক্ষিণ বা পশ্চিম দিকে বসিয়ে ভোজন করানো উচিত।পরিবারের সদস্যরা উত্তর দিকে মুখ করে ভোজন গ্রহণ করবেন।

অতিথি এলে যা করবেন : বাড়িতে অতিথি সামান্য কিছুক্ষণের জন্য এলেও তাঁকে বসিয়ে জল-মিষ্টি খাইয়ে যেতে দেবেন।এতে চাকরি, ব্যবসায় উন্নতি হয়।

ভাঙা বাসনে খেতে দেবেন না : অতিথি এলে ভাঙা বাসন বা অপরিস্কার বাসন ব্যবহার করবেন না। এতে সংসারের অকল্যান হয় বলে মনে কার হয়। পাশাপাশি রুষ্ট হয় দেবী লক্ষ্মীও।

অবশিষ্ট জল থাকলে কী করবেন : অতিথিকে দেওয়া জলের কিছু অংশ বেঁচে গেলে তা কখনও নিজেরা পান করবেন না। বৈদিক জ্যোতিষ অনুযায়ী অবশিষ্ট জলে নেতিবাচক শক্তি থাকতে পারে। তাই ফেলে দিতে পারেন বা গাছের নীচে দিতে পারেন।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা