বিদেশ থেকে এলেই করোনা পরীক্ষা ‘মাস্ট’, করতে হবে আগাম বুকিং

সম্প্রতি এই সমস্ত বিধিনিষেধের কথাই বিস্তারিতভাবে জানানো হয়েছে সরকারের ওয়েবসাইটে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওমিক্রন সংক্রমণ রুখতে আরও কঠোর দেশ। এবার থেকে বিদেশ থেকেই এলেই দেশের এই ৬টি বিমানবন্দরে করাতে হবে করোনা পরীক্ষা। আরটিপিসিআর পরীক্ষা না করিয়ে কোনও যাত্রীই বিমানবন্দর থেকে বের হতে পারবে না। তবে এই পরীক্ষার ক্ষেত্রেও জারি করা হয়েছে নতুন নিয়ম। জানা যাচ্ছে, দেশের বাইরে থেকে যে সমস্ত যাত্রী আসছেন তাঁদের এই পরীক্ষার জন্য আগাম বুকিং করতে হচ্ছে। আগামী বুকিং ছাড়া কোনওভাবেই করোনা পরীক্ষা করা হবে এই ৬টি বিমানবন্দরে। আর সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা বিমানবন্দর ছাড়তে পারবেন বলে খবর।

সম্প্রতি এই সমস্ত বিধিনিষেধের কথাই বিস্তারিতভাবে জানানো হয়েছে সরকারের ওয়েবসাইটে। জানা যাচ্ছে, সরকারের ‘এয়ার সুবিধা’ নামের যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে গেলেই এই সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যাত্রীরা। সোমবার থেকেই আপাতত এই সমস্ত নিয়ম লাগু হয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ-দেশের এই ৬ বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান থেকে নামবেন যারা তাঁদের ওপর। করোনা পরীক্ষা ছাড়াও দেশে ঢোকার পরে আরও ১৪ দিন তাঁদের একাধিক নিয়মনীতি মেনে চলতে হবে। সেই সমস্ত তথ্যও ওই পোর্টালেই দেওয়া রয়েছে। 

পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে  বিমানের টিকিট বুকিং সাইটেই করোনা পরীক্ষার স্লট বুক করার অপশন দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত যাত্রীরা বিমানবন্দরে আসার পরেও করোনা পরীক্ষার জন্য আবেদন করতে পারতেন। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে এবার থেকে যাত্রীদের করোনার পরীক্ষার জন্য আগে থেকেই আবেদন করার নতুন নিয়ম চালু করা হল।   

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল