দূর হল বাধা! এবার ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন সমকামীরা

এবার থেকে LGBTQ-সম্প্রদায়ের ব্যক্তিরা ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে মনোনীত করতে পারবে, এক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রইল না আর কোনও বাধা। এবার থেকে দেশের সমকামী সম্প্রদায় অর্থাৎ লেসবিয়ান, গে, উভকামী এবং ট্রান্সজেন্ডার (LGBTQ) সম্প্রদায়ের নাগরিকরাও ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবে। তাঁদের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হল। সমাজে তাঁরা একসঙ্গে বসবাস করলেও কোথাও কোথাও এখনও সমাজের চোখে আলাদা LGBTQ সম্প্রদায়, সরকার ও সমাজের বেশি কিছু নিয়ম অনুযায়ী তাঁরা এখনও পিছিয়ে রয়েছে ভারতবর্ষে। সরকারি অনেক নিয়ম থেকে তাঁরা বঞ্চিত, এছাড়াও গে লেসবিয়ান সম্প্রদায়ও সোশ্যাল মিডিয়ায় সারাক্ষন ট্রোলড হয়ে চলেছেন। কিন্তু সমাজে সকলের অধিকার সমান। এবার তাঁদের কথা ভেবেই কেন্দ্র একটি বিশাল সিদ্ধান্ত নিল। 

বৃহস্পতিবার (২৯ অগস্ট) ভারতের অর্থমন্ত্রকের একটি পরামর্শবাহী বিবৃতি অনুযায়ী, এবার থেকে LGBTQ-সম্প্রদায়ের ব্যক্তিরা ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে মনোনীত করতে পারবে, এক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ নেই। ২০২৩ সালের ১৭ অক্টোবর সুপ্রিমকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রকের তরফ থেকে LGBTQ-সম্প্রদায়ের জন্যে এই নির্দেশটি প্রথম দেওয়া হয়েছিল।এর পরিপ্রেক্ষিতেই গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক বড় ঘোষণা করেছে। ইতিমধ্যেই এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে একটি স্পষ্টীকরণ বার্তা ভারতের সমস্ত নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির উদ্দেশ্যে জারি করা হয়েছে। যদিও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্যে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উদ্দেশ্যে RBI ২০১৫ সালেই একটি নির্দেশিকা জারি করেছিল। যেখানে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যে এবং সম্পর্কিত পরিষেবাগুলির পেতে সহায়তা করার জন্যে ব্যাঙ্ক গুলোকে তাঁদের অ্যাকাউন্ট সম্পর্কিত ফর্ম এবং অ্যাপ্লিকেশনগুলিতে ‘তৃতীয় লিঙ্গের’ একটি পৃথক কলম অন্তর্ভুক্ত করার নির্দেশে দেওয়া হয়েছিল।

 

সেই নির্দেশিকা অনুযায়ী ২০১৫ সাল থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক ট্রান্সজেন্ডার পরিষেবা চালু করেছে। যেমন, ESAF স্মল ফাইনান্স ব্যাঙ্ক লিমিটেড, ২০২২ সালে শুধুমাত্র ট্রান্সজেন্ডার বা বৃহন্নলা সম্প্রদায়ের জন্যে একটি ‘Rainbow Savings Account’ চালু করেছে, যেখানে উচ্চ সঞ্চয় হার এবং ডেবিট কার্ডের একাধিক উন্নতমানের সুবিধা পাবেন তাঁরা। ১৭ অক্টোবর, ২০২৩ তারিখের সুপ্রিম কোর্টের রায়ের পরে, কেন্দ্র ২০২৪ সালের এপ্রিলে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে একটি ছয় সদস্যের কমিটি গঠন করে, যাতে তারা বিচিত্র সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলি পর্যবেক্ষন করেছে। প্যানেলটিকে এমন ব্যবস্থাগুলি পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যেগুলি LGBTQ+ লোকেদের পণ্য এবং পরিষেবাগুলিতে অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে কোনও বৈষম্য না আসতে দেয় এবং LGBTQ+ সম্প্রদায় যাতে সহিংসতা, হয়রানি বা জবরদস্তির কোনও হুমকির সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে পারে। সেই কথা ভেবেই এবার থেকে সমস্ত রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হল LGBTQ সম্প্রদায়কেও।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!