‘বাংলাকে কালিমালিপ্ত করছে’, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল’-ছবি নিয়ে বলিউডকে খোঁচা সোহমের

রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে জানাই, কিছু মুষ্টিমেয় মানুষ কোনও কারণ ছাড়াই নিদির্ষ্ট কোনও দলের স্বার্থে বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal) সিনেমাটির ট্রেলার রিলিজের পর থেকেই বিতর্ক তুঙ্গে। যে কারণে ছবির পরিচালককে কলকাতা পুলিশ তলব করেছিল। কিন্তু পরিচালক পুলিশের হাজিরা না দিয়ে পালিয়ে গিয়েছিল। প্রায় ৮ দিন পর বারাণসী থেকে উদ্ধার করা হয় ছবির পরিচালককে। তাঁকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া যায় বারাণসী থেকে। মুলত বাংলার নামে ভিত্তিহীন কুৎসা ছড়ানোর অভিযোগে বিদ্ধ ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। আর বিতর্কের কারণেই ছবিটির মুক্তি বারবার আটকাচ্ছিল। ২০২৩ সালের মে মাসে মুক্তি পেয়েছিল পরিচালক সানোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার। আর ঝলক মুক্তি পেতেই গোটা বাংলায় বিতর্ক ছড়িয়েছিল।

অবশেষে গতকাল শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু বাংলায় কোনও শো নেই। এরপরেই এই ইস্যুতে টলিউডের ‘ক্ষমতাশালী’ তারকারা কেন চুপ? শুক্রবারেই প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে। কিন্তু এবার বাংলা নিয়েও তাঁরা কুৎসিত ছবি করা শুরু করেছে। অথচ টলিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা কেউ কিছু বলছেন না। এরপরেই কুণাল ঘোষকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূল তারকা-বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাঁরও একটাই দাবি, ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ হিন্দি ছবিটি বাংলাকে কালিমালিপ্ত করছে।

তাঁর কথায়, ‘রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে জানাই, কিছু মুষ্টিমেয় মানুষ কোনও কারণ ছাড়াই নিদির্ষ্ট কোনও দলের স্বার্থে বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে। যা দেখে মাঝে মধ্যে খারাপ লাগে। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা সেটাই প্রমাণ দিচ্ছে। যে সিনেমা এই রাজ্যের নামে ভুল তথ্য ছড়াচ্ছে। সেই তথ্য বাংলার বাইরেও যাচ্ছে। যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে।’ এরপর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিঁধে সোহম জানিয়েছেন, যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বিগত কয়েকবছরে বেশ কিছু হিন্দি সিনেমা বিনোদনের জন্যে নয়, বরং মানুষের মনে হিংসে, বিদ্বেষ আর ভুল তথ্য ছড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। তাই এই ধরণের কাজকে মন থেকে কখনই সাপোর্ট করবেন না তিনি, কারণ দিনের শেষে পশ্চিমবঙ্গ তাঁর রাজ্য।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল