গণেশ চতুর্থীতে দুধ ও কলা দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই সন্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর ৬ দিন।এরপরই মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী।গণেশ হল অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তাঁর আরাধনা করা হয়ে থাকে। তেমনই বুদ্ধি,জ্ঞান, বিবেক ও সম্পদের দেবতা বলা হয়ে থাকে গণেশকে। মনে করা হয় গণেশের আশির্বাদে ব্যক্তি জীবনে অনেক সাফল্য পায় খুব তাড়াতাড়ি। কোন বাধা ছুঁতে পারে না ব্যক্তিকে। তাই তো অপর নাম বিঘ্নহর্তা। আপনি কী জানেন গণেশের কলা ভিষণ পছন্দের। তাই গণেশ চতুর্থীতে কলা আর দুধ দিয়ে বানিয়ে নিন কলার সন্দেশ। সুস্বাদু এই রেসিপিটি খেতে অসাধারণ হয়, তেমনই খুশি হয়ে যাবে সিদ্ধিদাতা। জেনে নিন সহজ পদ্ধতি।

উপকরণ :  ৩ টে পাকা কলা, পরিমাণমত দুধ (৫ কাপ), ব্রাউন সুগার, ২০০ গ্রাম পাউডার দুধ(গুঁড়ো দুধ), লবন, গাওয়া ঘি, ছোট এলাচ, ড্রাই ফ্রুটস, কিসমিশ

প্রণালী : ফ্রাইং প্যানে বড় দুধ ফোটাতে থাকুন। এবার গ্যাস কমিয়ে কলা ছাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দিন। কলা গুলো নাড়াচাড়া করলে নরম হয়ে যাবে। এবার খুন্তি দিয়ে কলাগুলোকে দুধে স্ম্যাশ করে নিন ভাল করে।

এবার এর মধ্যে ব্রাউন সুগার দিয়ে দিন। এবার এর মধ্যে ২০০ গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। স্বাদের জন্য এক চিমটে লবন মিশিয়ে দিন। এবার দিন ৫ চামচ মত গাওয়া ঘি। ঘিও খুব ভাল করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিন ভাল করে।

এরপর ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিন ওর মধ্যে। সঙ্গে দিয়ে দিন ভাঙা ড্রাই ফ্রুটসগুলো। এবার কাজু মিশিয়ে ঘন ঘন নাড়তে থাকুন।

এবার কাঁচের পাত্র নিন। বাটি হলে ভাল হয়। এতে সামান্য ঘি বুলিয়ে সমান করে দুধ-কলার মিশ্রণ ছড়িয়ে দিন। যাতে ঠান্ডা হয়ে যায়। কাঁচের বাটি ছাড়া থালাতেও ছড়িয়ে দিতে পারেন। এবার এখান থেকে সন্দেশের মত পিস করে কেটে নিন। এভাবে সন্দেশ বানিয়ে গণেশ কে নিবেদন করলে শুভ ফল পাবেন।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা