কৌশিকী অমাবস্যায় ভুলেও এই ৫ কাজ করবেন না!

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল সোমবার(২ সেপ্টেম্বর)পালিত হবে কৌশিকী অমাবস্যা। বিশেষ করে যারা শাক্ত তাঁদের জন্য কৌশিকী অমাবস্যার রাত খুব গুরুত্বপূ্র্ণ। তারাপীঠে এইদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। তারাপীঠের তারা মায়ের মন্দিরে এইদিন ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মত। মনে করা হয়,কৌশিকী অমাবস্যার দিনই সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিল। আপনি কি জানেন এই অমাবস্যায় কিছু বিধি নিষেধ রয়েছে। জেনে নিন তবে এইসময় কোন কাজ করবেন না।

তুলসী পাতা তুলবেন না :  কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা না তোলাই ভাল। রাতের বেলায় তুলসি পাতা তোলা এড়িয়ে চলা উচিত। এদিন রাতে পুজোর সময়ে তুলসী পাতার প্রয়োজন হতে পারে।সেক্ষেত্রে বাজার থেকে জোগাড় করে নিতে পারেন এই পাতা।

অন্ধকার করে রাখবেন না :  এইদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার রাখবনে না। প্রয়োজনে প্রদীপ জ্বেলে রাখতে পারেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে, ততই ভাল। শাস্ত্র মতে বলা হয়, সারা রাত যদি প্রদীপ জ্বলে তাহলে শুভ ফল পাওয়া যায়।

প্রদীপকে বুজতে দেওয়া যাবে না :  এইদিন মায়ের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ দিবা নিশি জ্বালিয়ে রাখতে হবে।কোনও ভাবেই এই প্রদীপকে বুজতে দেওয়া যাবে না। এইদিন দেবীকে পাঁচ রকমের ফল ও মিষ্টি দিয়ে দিলে ভাল হয়,সঙ্গে ১০৮ টি জবা ফুলের মালা দেওয়া উচিত।

আমিষ খাবার এড়িয়ে চলুন : এইদিন আমিষ খাবার এড়িয়ে চলাই ভাল। কথিত রয়েছে, এইদিন আমিষ পদ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়।

এঁটো বাসনপত্র রাখবেন না : এইদিন ঘরবাড়ি ও চারপাশ পরিস্কার রাখুন।এঁটো বাসনপত্র ফেলে রাখবেন না। জামাকাপড় একজায়গায় নোংরা করে রাখবেন না। জামাকাপড় পরিস্কার করে রাখুন।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে