‘ওমিক্রন থেকে বাঁচতে মাস্ক পরুন,’ পরামর্শ মুখ্যমন্ত্রীর

কনকনে ঠাণ্ডায় ছুটির মেজাজে আমবাঙালি। আসছে বড়দিনের উৎসব। চলতি সপ্তাহ থেকেই বড়দিনের উৎসবে পা মেলাবে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কনকনে ঠাণ্ডায় ছুটির মেজাজে আমবাঙালি। আসছে বড়দিনের উৎসব। চলতি সপ্তাহ থেকেই বড়দিনের উৎসবে পা মেলাবে আমজনতা। তারপরেই ইংরেজি নববর্ষের বরণে মাতবে বাঙালি। আর এই উৎসবের মরশুমে করোনার কথা মাথায় রাখতেই বিশেষ ভাবে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অ্যালেন পার্কের ক্রিসমাস কার্নিভালের শুভ উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন সকলকে। তিনি বলেছেন, ‘করোনার কথা মাথায় রাখতে হবে। আমি ক্রিসমাস কার্ণিভালের জন্য বেতারেন্ড টমাস ডিসুজাকে বলেছিলাম ফাঁক ফাঁক করে মেলা বসাতে। ইন্দ্রনীল ও নন্দীনিকে বলেছিলাম পরিসরটা বড় করতে কারণ একসঙ্গে অনেক লোক এলে ঘিঞ্জি হয়ে যাবে। করোনা কিন্তু যায়নি। মাথায় রাখতে হবে ওমিক্রন এসেছে এবার। এটা আবার বেশি ছড়ায়। তাই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতেই হবে।’

ক্রিসমাস কার্ণিভালের জন্যই বড়দিন থেকে নববর্ষের সপ্তাহজুড়ে বিধিনিষেধে ছাড় দিয়েছে রাজ্য সরকার। কিন্তু করোনার কথা মাথায় রাখতে বারবার নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ‘বিদেশ থেকে যারা আসছেন তারা একটু সাবধানে থাকুন। ভারতে অনেকেই এসেছেন যারা ওমিক্রন আক্রান্ত। কটা দিন পরিবারের সঙ্গে মনে মনে যোগাযোগ রাখুন। দূরত্ব বজায় রাখুন। আসলে কী হয়, এই ওমিক্রন একজন আক্রান্ত হলে গোটা বিমানে তিনশো জন আক্রান্ত হয়। তারা আবার আরও ৩০০০ জনকে আক্রান্ত করতে পারে। এটা মানুষ থেকে মানুষে ছড়ায়। ১২-১৪ ঘন্টা বিমানে ট্রাভেল করলে টয়লেট ব্যবহার করতেই হয়। তাই এটা হয়।’

অ্যালেন পার্কে এদিন ক্রিসমাস কার্ণিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, সাংসদ ডেরেক ও ব্রায়েন, নগরপাল সৌমেন মিত্র সহ আরও অনেকে।

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে