বাংলাদেশের কাছে চুনকাম হওয়ার পরে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন জাভেদ মিয়াঁদাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের কাছে ২-০-এ টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের এই হার দেখার পরে দেশের প্রাক্তন ক্রিকেটাররা যেন মুষড়ে পড়েছেন। তাঁরা মনে করেন তাঁদের ক্রিকেট ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়।

রাওয়ালপিন্ডিতে গতকাল (৩সেপ্টেম্বর) পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই স্বাগতিকদের হারিয়েছে সফরকারীরা। এমন হারের পর এক ভিডিও বার্তায় সরাসরি মুখ খুলেছেন প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

এই নিয়ে প্রাক্তন অধিনায়ক জানান, ‘আমাদের দেশের ক্রিকেট যে এই জায়গায় এসে পৌঁছেছে, তা অত্যন্ত হতাশার। এোইরকম পারফরম্যান্সের জন্য বাংলাদেশ কৃতিত্ব দাবি করতেই পারে। সিরিজে আমাদের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে, তা ভাল লক্ষণ নয় মোটেও।’

শুধু দলের খেলোয়াড়দেরই দোষারোপ করে ক্ষান্ত হন নি তিনি। একইসঙ্গে দেশটির (পাকিস্তান) ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) দোষারোপ করেছেন মিয়াঁদাদ। এই নিয়ে তিনি জানান,‘আমি শুধু খেলোয়াড়দের দোষ দেবো না। গত দেড় বছরে যা কিছু ঘটেছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টও বদল হয়েছে, সেটাও দলে কম প্রভাব পড়ে নি।’

অন্যদিকে নিজেদের গড়ের মাঠে সিরিজ হেরে যাওয়া মুখ খুলেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। খানিকটা হতাশ নিয়ে তিনি জানান, ‘বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোকে হোম সিরিজে হারানোই তাঁদের সবচেয়ে বড় সুযোগ বলে মনে করা হত। তা করতে হলে ব্যাটসম্যানদের রান বাড়ানোর দরকার।’

অন্যদিকে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন  পাক প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ। তিনি বলেছেন, ‘ঘরের মাঠে পেস ও মুভমেন্টের যদি মোকাবিলা করা না যায়, তাহলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ একেবারেই উজ্জ্বল নয়।’

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক