গোপন তথ্য ফাঁস করছেন রাজ্যপাল! কোবিন্দ ও মোদিকে নালিশ স্পিকারের

স্পিকার চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গোপন তথ্যও ফাঁস করছেন, রাজ্যপালের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন স্পিকার। সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করেই রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় নতুন করে সংঘাত বাঁধল। এমনিতেই রাজ্যপালের সঙ্গে রাজ্যের বনিবনা খুব একটা নেই। এর মাঝেই বালি ও হাওড়া পুরসভার পৃথকীকরণের বিল আটকে রেখেছেন রাজ্যপাল, যা নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন রাজ্যপালের বিরুদ্ধেই। কিন্তু তারপরেই রাজ্যপাল জগদীপ ধনকড় চুপ থাকেননি। তাই সমস্ত অভিযোগ একজায়গায় লিপিবদ্ধ করে দুটি আলাদা চিঠি দিয়েছেন স্পিকার।

স্পিকার চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখছেন রাজ্যপাল। অধিবেশন ডাকা, না-ডাকা নিয়ে অবাঞ্ছিত হস্তক্ষেপ করছেন। এই বিষয়ে বিবেচনা করতে আর্জি জানিয়েছেন স্পিকার। এর আগে স্পিকারদের নিয়ে ডাকা বৈঠকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানান বিমান বন্দ্যোপাধ্যায়। অনৈতিক ভাবে রাজ্যপাল বিধানসভার পরিষদীয় কাজে নাক গলাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, রাজ্যপালের আচরণ ও সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিধানসভার ইতিহাসে কখনও কোনও রাজ্যপাল এমন এক্তিয়ার বহির্ভূত ভাবে পরিষদীয় কাজকর্মে ও গরিব মানুষের স্বার্থে পাশ হওয়া বিল রুখতে হস্তক্ষেপ করেননি।

এবার আরও একধাপ এগিয়ে দেশের দুই প্রধান সাংবিধানিক স্তম্ভের কাছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে নালিশ করায় নতুন বিতর্কের সৃষ্টি হবে বলে মত রাজনৈতিক মহলের। যদিও এই বিষয়ে কিছুই জানাননি রাজ্যপাল জগদীপ ধনকড়।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১