রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫০! পুতিনকে কড়া হুঁশিয়ারি জেলেনস্কির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর পোলতাভায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত ও ২৭১ জন আহত হয়েছে। পোলতাভার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে রাশিয়া পর পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই বছর এখন পর্যন্ত এটাই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা।

ইউক্রেনের স্থল বাহিনী জানিয়েছে,একটি মিলিটারি অ্যাকাডেমি এবং কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের এই ঘটনা ঘটেছে। ওই মিলিটারি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডেটদের একসঙ্গে জড়ো করা হয়েছিল।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে পৌঁছোনো অবধি মানুষের কাছে খুব কম সময় ছিল।

প্রাণঘাতী হামলার পর ঘটনাস্থলের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেগুলোতে দেখা যায়, অনেক তরুণের মৃতদেহ মাটিতে পড়ে আছে। সেগুলো ধুলা ও ধ্বংসস্তূপে ঢাকা। তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বড় ভবন।

এই হামলার পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ থেকে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পোলতাভা অঞ্চলের গভর্নর ফিলিপ প্রোনিন জানিয়েছিলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো সম্ভবত ১৫ জন চাপা পড়ে আছেন।

এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ‘এই আক্রমণের জন্য রাশিয়াকে এর মূল্য চোকাতে হবে।’তিনি মিত্রদেশগুলোর কাছে আরও বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যদিও এই হামলার বিষয়ে রাশিয়া এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি।

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট