গণেশ চতুর্থীর আগেই জেনে নিন অষ্টবিনায়করুপে কোন কোন অবতার নিয়েছিলেন গজানন!

Share:

নিজস্ব প্রতিনিধি : পাপ নাশ করতে বিভিন্ন সময় ধর্ম রক্ষা ও সংসারকে বাঁচানোর উদ্দেশে অবতার নেন গণেশ।শোনা যায়,মোট আটটি অবতার নিয়েছিলেন গণপতি। আপনি জানেন কী এই অবতারই অষ্টবিনায়ক নামে পরিচিত ? বিভিন্ন সময়ে অবতাররুপে অসুর বধ করেছিলেন বিঘ্নহর্তা।দেরি না করে গণেশ চতুর্থীর আগে চিনে নিন অষ্টবিনায়ক গণেশকে। চতুর্থীর দিন থেকে শুরু করে ১০ দিন গণেশ আরাধনা করা হয়। তার পর অনন্ত চতুর্দশীর দিনে বিসর্জন করা হয়ে থাকে।গণেশ চতুর্থীর আগেই জেনে নিন গণেশের ৮টি অবতার সম্পর্কে।

বক্রতুণ্ড অবতার :  রাক্ষস বধ করার জন্য একবার বক্রতুন্ড অবতার নিয়েছিলেন গণেশ। সেই থেকে গণেশ বক্রতুন্ড নামে পুজিত হন।একদা মৎসরাসুর নামে এক শক্তিশালি অত্যাচারী রাক্ষস বাস করত। সে ছিল শিবের ভক্ত। শিবের কাছ থেকে বর পেয়েছিল মৎসরাসুর। বর এমন ছিল যে, কোনও প্রাণী তাঁকে বধ করতে পারবে না। অন্যদিকে মৎসরাসুরের দুটি পুত্র দুজনই ছিল অত্যাচারী। মৎসরাসুর ও সন্তানেরা মিলে দেবতাদের উপর অত্যাচার শুরু করে।এরপর মহাদেবের নির্দেশে গণেশ বক্রতুণ্ডের অবতার নিয়ে মৎসরাসুর ও তার দুই সন্তানদের সঙ্গে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধে পরাজিত হয়েছিল মৎসরাসুর ।

​একদন্ত অবতার : ​শিব পার্বতী পুত্র একদন্ত অবতার ধারণ করে মদাসুরকে বধ করেছিলেন সেই থেকে একদন্ত অবতার নামে পরিচিত গণেশ।

মোহাসুর : মোহাসুর নামক অসুরকে বধ করতে মহোদর অবতারে প্রকট হয়েছিলেন গণপতি। মহোদরের অর্থ বড় পেট যাঁর। নিজের মুষকে সওয়ার হয় মোহাসুরের সঙ্গে যুদ্ধ করতে যান মহোদর। তবে বিনা যুদ্ধেই হার স্বিকার করে নিয়েছিল মোহাসুর ।

বিকট অবতার : জলন্ধরের পুত্র কামাসুরকে বধ করতে বিকট অবতাররুপে আবির্ভূত হয়েছিলেন গণেশ। এই অবতারে ময়ূরে সওয়ার হয়ে যুদ্ধ করতে আসেন গণপতি। এই যুদ্ধে কামাসুর পরাজিত হন ।

গজানন : জানা যায় কুবেরের লোভ থেকে লোভাসুর নামক দৈত্য তৈরি হয়েছিল। সেই লোভাসুরকে পরাজিত করতে গজানন রুপ ধারণ করেছিল।

লম্বোদর : ক্রোধাসুর নামক রাক্ষসকে পরাজিত করতে লম্বোদর অবতার নিয়েছিলেন গণেশ। যুদ্ধে হারবে ভেবে ক্রোধাসুর এবং চিরতরের জন্য পাতাল লোকে চলে যায়।

বিঘ্নরাজ অবতার : মমাসুরকে পরাজিত করতে বিঘ্নরাজ অবতার নেন গণেশ। এরপর যুদ্ধ করে দেবতাদের বন্দিদশা থেকে মুক্ত করেন গণেশ ।

​ধূম্রবর্ণ অবতার : অহংতাসুর নামে দৈত্যকে উচিত শিক্ষা দিতে তখন ধূম্রবর্ণ অবতার নেন গণেশ। ধুঁয়োর মতো রঙ ছিল তাঁর নাম বিশালাকৃতি ছিল গণেশের এই স্বরূপ। ধূম্রবর্ণ অহন্তাসুরের বধ করেন ও দেবতাদের মুক্তি দেন।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩