ইউক্রেন- রাশিয়ার মধ্যে শান্তি ফেরাতে ভারতকে মধ্যস্থতাকারী করতে চান পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ টানা দুবছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া – ইউক্রেন সংঘাত। আর এই সংঘাত থামাতে এবার ভারত, চীন ও ব্রাজিলকে   মধ্যস্থতাকারী করতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংবাদিক সম্মেলন করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের বন্ধু, অংশীদারদের সম্মান করি। এই সংঘাত সম্পর্কিত সমস্ত সমস্যা সমাধানে আগ্রহী গণপ্রজাতন্ত্রী চীন, ব্রাজিল এবং ভারত।‘

পাশাপাশি পুতিন আরও জানান,’ যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে তুর্কীর ইস্তানবুলে মধ্যস্থতাকারী হিসাবে ছিল। তবে যুদ্ধ থামাতে  আলোচনার বসেছিল। যদিও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।‘ তাই এবার যুদ্ধ থামাতে ভারত, চীন ও ব্রাজিলের ওপর আস্থা রাখছে রাশিয়া।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।  আড়াই বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও সমাধান সূত্র মেলেনি। বর্তমানে এই হামলার জেরে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার কোপের মুখে পড়েছে  রাশিয়া। এরপরেও ইউক্রেনের ওপর  বদলা নেওয়া অব্যাহত রেখেছে রাশিয়া।  এই আবহে এবার ইউক্রেনে শান্তি ফেরাতে তিনটি দেশকে মধ্যস্থতাকারী হিসাবে চাইছে   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আদৌ এই তিন দেশ রাশিয়া- ইউক্রেন সংঘাতে  মধ্যস্থতাকারী হিসাবে থাকবে কিনা তা এখন স্পষ্ট নয়। 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী