ব্রাজিলে যৌন হেনস্তার অভিযোগে বরখাস্ত হল মানবাধিকার মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে উঠল ব্রাজিলের মানবাধিকার মন্ত্রী সিলভিও আলমেইডার বিরুদ্ধে। এই অভিযোগে বরখাস্ত করা হল তাঁকে। বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মন্ত্রিসভার এক সদস্যসহ একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল সিলভিও আলমেইডার বিরুদ্ধে। শাস্তিস্বরুপ পদ খোয়ালেন তিনি।

শুক্রবার(৬ সেপ্টেম্বর)ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির এমন সব অভিযোগ উঠেছে যে প্রেসিডেন্ট মনে করছেন, তাঁকে আর দায়িত্বে রাখা নৈতিকভাবে উচিত হবে না। তাই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এমনকী আলমেইডার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়।

জানা গেছে মানবাধিকার মন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন আলমেইডা। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতেন তিনি। তিনি তাঁদের আইনি সুরক্ষা পেতে সাহায্য করে থাকেন।

বরখাস্ত হওয়ার পর মুখ খুলেছে আলমেইডা। এক বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে,তাঁর(আলমেইডা)নিজের কথায় বরখাস্ত করা হয়েছে তাঁকে। তিনি প্রেসিডেন্ট লুলাকে বলেছিলেন তাঁকে বরখাস্ত করতে। ‘স্বাধীন’ তদন্ত নিশ্চিত করা যায় তাই তিনি বরখাস্ত হয়েছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে জানিয়েছেন আলমেইডা। জানিয়েছেন,তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।

আলমেইডা আরও জানিয়েছে, ‘এটা আমার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করা এবং নিজেকে পুনর্গঠিত করার সুযোগ হবে,বিষয়গুলো প্রকাশ্যে আসতে দেওয়া হোক, আমি যেন আইনি প্রক্রিয়ায় আত্মরক্ষা করতে পারি।’ পাশাপাশি আলমেইডাকে সমর্থন করেছেন লুলার মন্ত্রিসভার একজন মানবাধিকার কর্মী ফ্রাঙ্কো।

অন্যদিকে, এই নিয়ে প্রেসিডেন্ট লুলা স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘হয়রানি করেন—এমন কেউ সরকারে থাকতে পারবেন না।’

উল্লেখ্য, গত বছরের সরকার গঠনের সময় থেকেই লুলার মন্ত্রিসভায় নিযুক্ত হয়েছিলেন আলমেইডা ফ্রাঙ্কো। দুজনেই দেশে গুরুত্বপূর্ণ মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত রয়েছে। তবে আপাতত তদন্ত চলছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাঁর পদ পাওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন