ঘুটিয়ারি শরিফ স্টেশনে অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড । রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের  দোকানে  আচমকাই  লেগে যায় আগুন।  প্রায় ৫ থেকে ৭ টি দোকানে আগুন লাগে বলে খবর। আর  তাতে ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্টেশনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় ওখান থেকেই আগুন লাগে। তবে আশপাশে জলের কোনও উৎস না থাকায় আগুন নেভাতে বেশ চাপ পেতে হয় দমকল বাহিনীকে। বারুইপুর, ক্যানিং থেকে অতিরিক্ত দমকল বাহিনী আনা হয়েছে বলে খবর। তবে রবিবার সকালে আচমকাই এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে  শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয়েছে দমকলকে। বলা বাহুল্য, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। তবে স্বস্তির  বিষয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বলা বাহুল্য, গত ২৮ জুলাই ডায়মন্ড হারবার লোকালে আগুন ধরে যায়। এই ঘটনার পর ফের ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর