মাত্র ৪৮-এই সব শেষ! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কসৌটি জিন্দেগি’-খ্যাত অভিনেতা

সকালবেলা তিনি ঘুম থেকে না ওঠার কারণে অভিনেতার স্ত্রী তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিকাশ শেট্টি বেশিরভাগ সিরিয়ালেই নেগেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং তাঁর অভিনয় তাঁকে জনপ্রিয় করে তুলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের হিন্দি টেলিভিশনে শোকের ছায়া। মাত্র ৪৮ বছর বয়সে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কিউকি সাস ভি কভি বহু থি’-খ্যাত অভিনেতা বিকাশ শেট্টি। মাত্র ৪৮ বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানালেন বিকাশ শেট্টি। তাঁর মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকে কাতর হিন্দি টেলিভিশন মহল। ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, তিনি আর্থিক অনটনে বিপর্যস্ত ছিলেন দীর্ঘদিন। কাজকর্মও তিনি ঠিকমতো পাচ্ছিলেন না বলে অভিযোগ। তাই টিভি দর্শকদের জন্য রবিবার দিনটি খারাপ। বিখ্যাত অভিনেতা বিকাশ শেট্টির মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা। এবং মাত্র ৪৮ বছর বয়সে অভিনেতার মৃত্যু সকলকে হতবাক করেছে।

গতকাল রাতে বিকাশ ঘুমিয়েছিলেন। কিন্তু সকালবেলা তিনি ঘুম থেকে না ওঠার কারণে অভিনেতার স্ত্রী তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিকাশ শেট্টি বেশিরভাগ সিরিয়ালেই নেগেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং তাঁর অভিনয় তাঁকে জনপ্রিয় করে তুলেছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন অভিনেতা। কারণ দীর্ঘদিন ধরেই তিনি কোনও কাজ পাচ্ছিলেন না। এমতাবস্থায় সংসার চালানো তাঁর পক্ষে সহজ ছিল না। তিনি একপ্রকার ভেঙে পড়েছিলেন। ইন্ডাস্ট্রির অনেক বন্ধুর সঙ্গেও তাঁর যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে শুধু টেলিভিশন নয়, তিনি চলচ্চিত্রেও অভিনয় করছিলেন। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কভি খুশি কভি গাম’-করিনার বযফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ শেট্টি।

তিনি নব্বই দশকের একজন বিখ্যাত টেলিভিশন অভিনেতা ছিলেন। তিনি ‘কাহিন তো হোগা’, শশুরাল সিমার কা, গুস্তাক দিল এবং শররাতের মতো অনেক জনপ্রিয় শোতে কাজ করেছেন। তিনি ২০১৮ সালে জাহ্নবী শেট্টিকে বিয়ে করেছিলেন। জাহ্নবীকে বিয়ে করার পর বিকাশ যমজ সন্তানের বাবা হন। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়েও অনেক পোস্ট শেয়ার করতেন তিনি মাঝে মাঝে। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই মুম্বই টেলিভিশন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল