জেগে ওঠবে ডুবে যাওয়া প্রাচীন শহর! গিলে খাবে অন্ধকার! জেনে নিন কী ঘটবে কলিযুগের শেষে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কলিযুগের সাড়ে পাঁচ হাজার বছর কেটেছে। এর মধ্যেই অধর্মের রাজত্ব শুরু হয়ে গিয়েছে।পাপ বেড়ে চলেছে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে অন্যায়,হিংস্রতা। এরপর ধীরে ধীরে বিলুপ্ত হবে মানবতা। এক পাপের রাজত্বের সৃষ্টি হবে। ঘনিয়ে আসবে অন্তিম কালোযুগ। কালো যুগই হল কলিযুগ। কেননা এই যুগে শুধুই থাকবে অন্ধকার। কলিযুগ সম্পর্কে আজ থেকে ৫০০ বছর আগে ‘ভবিষ্য মলিকা’গ্রন্থটি রচনা করেন স্বামী অচ্যুতানন্দ। সেখানে বলা হয়েছে একবারে ধ্বংস হবে না কলিযুগ। বরং ধাপে ধাপে ধ্বংসের মুখে পতিত হবে কলি যুগ। এখানে কলিযুগের ধ্বংসের ধাপগুলোকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। পাশাপাশি কলিযুগের শেষে কী ঘটবে সেই বিষয়ে বর্ণনা পাওয়া যায়।

জেগে ওঠবে প্রাচীন শহর : ভবিষ্য মলিকা মতে, কলিযুগের শেষে সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া প্রাচীন শহর জেগে উঠবে। যেই শহরগুলো একটা সময় খুব খ্যাত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তলিয়ে গিয়েছিল সমুদ্রের অতলে। কলিযুগের শেষে প্রবল বন্যা, সুনামি, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, যার প্রভাবে কয়েকশো বছর আগে হারিয়ে যাওয়া ওই সব শহর সমুদ্রের বুক চিরে জেগে উঠবে। মানুষ দেখে অবাক হবে। প্রাকৃতিক বিপর্যয় এতটাই ভয়াবহ রুপ ধারণ করবে যে সমগ্র বিশ্বকে গ্রাস করতে ধেয়ে আসবে, কখনো প্রবল ঝড়, কখনো তীব্র উত্তাল জলরাশি, কখনো বা কম্পনের ছিন্নবিছিন্ন হতে থাকবে বিশ্ব। (যেমন শ্রীকৃষ্ণের দ্বারকা শহর হারিয়ে গিয়েছে সমুদ্রের তলায়)

এছাড়াও পৃথিবীর তাপমাত্রা বাড়বে। গ্রীষ্মকালে সূর্যের তেজ আরও ভয়ানক হবে। প্রখর তাপে ঝলসে যাবে সবকিছু। বর্ষায় হবে প্রবল বন্যা, ভেসে যাবে বাড়িঘর, মানুষ। অন্যদিকে শীতেও পড়বে প্রবল শীত। অর্থাৎ যে ঋতুই আসুক না কেন তা হবে চরম আকার ধারন করবে।

গৃহযুদ্ধ বাড়বে, নিজেদের মধ্যে যুদ্ধ হবে। মত্ত হবে কুকর্মে।অধর্মের হয়ে নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকবে।কলিযুগের শেষে আগমন হবে কল্কি অবতারের। বিষ্ণুর দশম অবতার কল্কির হাতেই নতুন যুগের সূচনা হবে। অন্যায়ের অবসান করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন কল্কির।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া