ভাইকে বাঁচাতে দিদি একাই একশো, ‘জিগরা’ তে বোঝাবেন আলিয়া ভাট, রিলিজ ট্রেলার

ভাইদের রক্ষার্থে দিদি কতদূর যেতে পারে, সেটাই গল্পের মূল রসদ। এক অনাথা ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই টিজার-ট্রেলারে ফুটে উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! রিলিজ হল আলিয়া ভাটের জিগরার ট্রেলার। যার পরতে পরতে শুধুই নারীশক্তির দাপট। ২ মিনিটের টিজারে যেন মুহূর্তেই আলিয়া বলে দিয়ে গেলেন, দাদা-ভাইয়ের আশ্রয়ে নয়, বরং সমাজে বেঁচে থাকতে হলে মেয়েরাই দুর্গা-কালী। নারীরা একাই একশো। ভাইয়ের রক্ষার্থে একজন দিদি যে কতটা দূর যেতে পারে, সেটাই বলবে জিগরা। নামেই কামাল। ৮ সেপ্টেম্বর মুক্তি পেল জিগরার ট্রেলার। একবছর পর ‘জিগরা’ দিয়ে আবার অ্যাকশনে ফিরছেন আলিয়া ভাট। আলিয়া ভাট তাঁর ভাইকে বাঁচানোর সংগ্রামের যে আভাস দিয়েছে, তা সমাজের অনুপ্রেরণা হতে বাধ্য। যে ভূমিকায় অভিনয় করছেন ভেদাং রায়না। ২ মিনিট ৫০ সেকেন্ডের জিগরার ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় অসাধারণ সাড়াও দিয়েছে।

করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে সফর শুরু করেছেন আলিয়া ভাট। এরপর ইমতিয়াজ আলির হাইওয়ে থেকে তিনি নিজের জাত চিনিযেছেন। এবার জিগরা দিয়ে আবারও অ্যাকশন ফর্মে ফিরবেন নায়িকা। ছবির পোস্টারে আলিয়ার মারকাটারি লুক দেখেই তা স্পষ্ট। চলতি বছর পুজোতেই মুক্তি পাচ্ছে এই ছবি। ভাইদের রক্ষার্থে দিদি কতদূর যেতে পারে, সেটাই গল্পের মূল রসদ। এক অনাথা ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই টিজার-ট্রেলারে ফুটে উঠল। পোস্টারে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে আলিয়া, যেন সবকিছুর উর্ধে উঠে যাবে জিগরা। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরও একবার ছক্কা হাঁকাবেন। জানা গিয়েছে, এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোযেন্স। যার জন্যে আলাদা করে অভিনেত্রী বাস্কেটবল প্রশিক্ষন নিয়েছেন। ট্রেলার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসার ধুম উঠেছে। আগামী ১১ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

জিগরা টিজার ট্রেলারটি শুরু হয়েছিল আলিয়া ভাটের চরিত্রের সঙ্গে তার বেদনাদায়ক অতীতের বর্ণনা দিয়ে, যেখানে তিনি শৈশবে তার মা এবং বাবাকে হারিয়েছিলেন। তিনি আরও বজায় রেখেছিলেন যে তিনি এবার তার ভাইকে হারাবেন না। এরপর ভাইকে উদ্ধার করতেই তাঁর লড়াই শুরু হবে। সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা এবং আলিয়া ভাটের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। রায়নাকে এর আগে করণ জোহরের দ্য আর্চিসে দেখা গিয়েছিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল