বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবীর দায়িত্বে পাকিস্তানি চর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের প্রশাসন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলিতে মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চরদের বসানো শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে জামায়েত ইসলামীর সক্রিয় সদস্যদের আগেই বসানো হয়েছিল। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবীর দায়িত্ব পেলেন আইএসআইয়ের চর হিসাবে পরিচিত তথা জামায়াত ইসলামীর শীর্ষ নেতা তাজুল ইসলামকে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর হয়ে সরাসরি বাঙালি নিধন অভিযানে ঝাঁপিয়ে পড়েছিল জামায়াত ইসলামী। ‘আল বদর’ ও ‘আল শামস’ বাহিনী গঠন করে হিন্দু মহিলাদের ধর্ষণ করে খুনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল। পাক সেনাদের চিনিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের। প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনীর দোসর হয়ে বাঙালি নিধন যজ্ঞে ঝাঁপিয়ে পড়া জামায়াত ইসলামী-সহ একাধিক দলের নেতাদের বিচার শুরু হয়েছিল।এখনও পর্যন্ত ৫১টি মামলায় মোট ১৩১ জনের সাজা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডিত ১৩১ আসামির মধ্যে ৯১ জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। জামায়াতের প্রাক্তন আমির গোলাম আযম, মতিউর রহমান নিজামী, কুখ্যাত জঙ্গি নেতা মুফতি হান্নানদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান হয়েছেন সেই মুহাম্মদ ইউনূস খোদ ‘রাজাকার’ ছিলেন। চট্টগ্রামে পাক সেনাবাহিনীর হিন্দু নিধন যজ্ঞের প্রধান হোতা ছিলেন। তাছাড়া আফম খালিদ হোসেন, আদিলুর রহমান, মমতাজ বেগম, ফরিদা আখতার-সহ একাধিক উপদেষ্টা পাকিস্তানপ্রেমী হিসাবেই পরিচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পাশাপাশি কুখ্যাত জঙ্গিদের হয়ে মামলা লড়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি তাজুল ইসলাম। আইনজীবী মহলে যিনি কট্টর ভারত ও হিন্দুবিরোধী হিসাবে পরিচিত। তাকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি হিসাবে নিয়োগ করার পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কোনও গোপন অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা