গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে কুরুচিকর ফেসবুক পোষ্ট, প্রশাসনের দ্বারস্থ হলেন প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা: গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে কুরুচিকর ফেসবুক পোষ্ট, প্রশাসনের দ্বারস্থ হলেন প্রধান।জানা যায় ,শিক্ষক দিবসের দিন সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন নিজ উদ্যোগে বেশকিছু গ্রাম পঞ্চায়েত সদস্য ও সমাজসেবক দের নিয়ে সন্ধি পুর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানান । আর সেই ছবি পোষ্ট করেন নিজ ফেসবুক(Face Book) অ্যাকাউন্টে।

সেখান থেকে পোষ্টটি কপি করে তাজমুল মল্লিক তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে লেখেন “ইনি হচ্ছেন আমাদের গড়বেতা ১ নাম্বার ব্লকের সন্ধিপুর ২জিপির প্রধান। আমাদের হাইস্কুলের শিক্ষকদিবসে শিক্ষিকদেরকে অভিনন্দন জানাচ্ছেন খুব ভালো ব্যাপার তাইনা?
কিন্তু এই প্রধান হল নিরক্ষর.. আনন্দের বিষয় হল এটা।”

এই পোষ্ট চোখে পড়তেই রাগান্বিত হয় প্রধান অনুগামীরা। তাই যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় তাই সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের(Sandhipur Panchayet) প্রধান আশরাফ গায়েন তড়িঘড়ি সন্ধি পুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। আশরাফ গায়েন বলেন শিক্ষক দিবসের আগের দিন গ্রাম পঞ্চায়েতের আমার কাছে এসে দুটি ত্রিপল দাবি করেন তাজমুল মল্লিক।প্রধান জানান তোমার বারান্দা বাড়ি আছে ।তুমি ত্রিপল পেতে পারো না । সেই কারনেই তার পরের দিনই এহেন ফেসবুক পোষ্ট করেন তাজমুল মল্লিক(Tajamul Mallick) বলে দাবি প্রধানের। উদ্দেশ্য নিজের স্বার্থ সিদ্ধি না হওয়ায় কুৎসা প্রচার চালান।পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে।

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়