দেশে মাঙ্কিপক্স ছড়ানোর কোনও ঝুঁকি নেই, আশ্বস্ত করল স্বাস্থ্য মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাভাইরাসের পরে এবার গোটা বিশ্বজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই বিশ্ব জুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল রবিবার বিদেশ ফেরত এক যুবকের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সোমবার অবশ্য স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে যে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে তা বিচ্ছিন্ন ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রজাতি নিয়ে স্বাস্থ্যগত জরুরি ব্যবস্থা জারি করেছে তার সঙ্গে আক্রান্তের শরীরে পাওয়া নমুনার কোনও মিল নেই। ফলে দেশে আপাতত মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কোনও ঝুঁকি নেই।

২০২২ সালের জানুয়ারি থেকে বিশ্বের ১২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। গত আড়াই বছরে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ২২০ জন প্রাণ হারিয়েছেন। সপ্তাহ তিনেক আগে আফ্রিকার ১২টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার পরেই জনস্বাস্থ্যের ক্ষেত্রে  আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিদেশ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে স্বাস্থ্য মন্ত্রক। দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রুখতে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্তারা। এমনকি রাজ্যগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়।

এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা এক যুবকের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ওই যুববকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিভৃতবাসে রাখা হয়েছে। ওই যুবকের শরীরে যে প্রজাতি শনাক্ত হয়েছে তা পশ্চিম আফ্রিকার ক্লেড-২। ২০২২ সালের জুলাই থেকে এখনও পর্যন্ত দেশে যে ৩০ জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে তাদের প্রত্যেকেই ওই প্রজাতির ভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লেড-১ নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে।’ স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, অকারণে মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!